Home / Entertainment / এখনো ‘বন্ধুত্ব’ আছে সাবেক যুগল সারা ও কার্তিকের!

এখনো ‘বন্ধুত্ব’ আছে সাবেক যুগল সারা ও কার্তিকের!

সারা আলি খান ও কার্তিক আরিয়ান। বলিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় তারকা। বলিউডে অভিষেকের পর থেকেই আলোচনায় তারা। 

rnrn

সমাজমাধ্যমের রমরমার যুগে পেশাগত জীবনের পাশাপাশি তাদের ব্যক্তিগত জীবন নিয়েও কম উৎসাহ নেই ভক্তদের। বিশেষত সারা ও কার্তিকের সমীকরণ নিয়ে ভক্তদের জল্পনা অন্তহীন। 

rnrn

শোনা যায়, এক সময় চুটিয়ে প্রেম করেছেন দু’জনে। করণ জোহরের ‘কফি উইথ করণ’-এ এসে কার্তিকের প্রতি তার ভালোলাগার কথা জনসমক্ষেই জানিয়েছিলেন সারা। এরপর পরিচালক ইমতিয়াজ আলির ছবি ‘লভ আজ কাল’-এ জুটি বেঁধে কাজও করেছিলেন সারা ও কার্তিক। 

rnrn

ওই ছবির শুটিং চলাকালেই নাকি একে অপরের প্রেমে পড়েছিলেন তারা। তবে সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। প্রেমে ইতি টেনেছেন সারা ও কার্তিক। আর বন্ধুত্ব? প্রেম ভাঙলেও সারা ও কার্তিকের বন্ধুত্বে নাকি তার কোনো প্রভাব পড়েনি। একাধিকবার এ কথা জানিয়েছেন তারা দু’জনেই। আদৌ কি সত্যি সে কথা? প্রমাণ মিলল সম্প্রতি।

rnrn

গত ১২ আগস্ট জন্মদিন ছিল সারা আলি খানের। সমাজমাধ্যমের পাতায় উপচে পড়েছিল শুভেচ্ছা। সারার শুভাকাঙ্ক্ষীদের ভিড়ে শামিল হয়েছিলেন কার্তিকও। সাবেক প্রেমিকাকে সমাজমাধ্যমের পাতাতেই শুভেচ্ছাবার্তা জানান কার্তিক। শুভেচ্ছা জানানোর জন্য সারা ও তার একটি মিষ্টি ছবিও বেছেছিলেন তিনি। একে অপরের হাত ধরে হাসিমুখে বসে রয়েছেন দুজনে। এমন একটি ছবি পোস্ট করে সারাকে জন্মদিনের শুভেচ্ছা জানান ‘ভুল ভুলাইয়া ২’ খ্যাত অভিনেতা। কার্তিকের শুভেচ্ছাবার্তা গ্রহণ করেছেন সারা। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলের স্টোরিতে সেই ছবি রিপোস্ট করে কার্তিককে ধন্যবাদ জানান অভিনেত্রী।

rnrn

‘সত্যপ্রেম কি কথা’র সাফল্যের পর আপাতত কবীর খান পরিচালিত ‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবির কাজে ব্যস্ত রয়েছেন কার্তিক। অন্যদিকে অনুরাগ বসুর সঙ্গে ‘মেট্রো… ইন দিনো’ ছবির কাজ শুরু করেছেন সারা।

অনলাইন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *