Home / Entertainment / যুক্তরাষ্ট্রে গিয়ে শাকিবের ‘প্রিয়তমা’ দেখেছেন পূজা চেরি

যুক্তরাষ্ট্রে গিয়ে শাকিবের ‘প্রিয়তমা’ দেখেছেন পূজা চেরি

প্রায় দেড় বছর পর সিনেমার শুটিংয়ে ফিরেছেন পূজা চেরি। ছবির নাম ‘লিপস্টিক’। ৩-৭ আগস্ট পর্যন্ত গাজীপুরের লোকেশনে প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। 

rnrn

পূজা চেরির শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা 'জ্বিন'। তার পর আর নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি এ নায়িকার। এখন মুক্তির অপেক্ষায় 'নাকফুল' নামের একটি সিনেমা।

rnrn

অভিনয় নিয়ে পূজা চেরি বলেন, কিছু দিন থেকে লিপস্টিক সিনেমার শুটিং শুরু করেছি। এর গল্প দারুণভাবে মোহিত করেছে। সিনেমাটির পরিচালক কামরুজ্জামান রোমান ভাই। এ সিনেমায় দর্শকরা আমাকে নতুনভাবে আবিষ্কার করবে।

rnrn

তিনি আরও বলেন, কিছু দিন আগে আমার মাকে নিয়ে যুক্তরাষ্ট্র ঘুরতে গিয়েছিলাম। সেখানে শাকিব খানের প্রিয়তমা সিনেমাটি দেখেছি। তার কারণ, আমি যাওয়ার কয়েক দিন পর সেখানে সিনেমাটি মুক্তি পায়।

rnrn

প্রিয়তমা দেখে খুব আনন্দ হয়েছে আমার। আমেরিকার হলে বসে বাংলা সিনেমা দেখার অনুভূতি আসলে আনন্দের, যোগ করেন তিনি।

বিনোদন প্রতিবেদন

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *