Home / Entertainment / কনসার্টে ফিরছেন ম্যাডোনা

কনসার্টে ফিরছেন ম্যাডোনা

গুরুতর অসুস্থ হয়ে গত মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জনপ্রিয় পপতারকা ম্যাডোনা। অবস্থা এতটাই খারাপ ছিল যে, তাকে আইসিইউতেও রাখা হয়েছিল। 

rnrn

গত ২৬ জুন ম্যাডোনার অসুস্থতার খবর প্রকাশ করেন তার ম্যানেজার গাই ওসেরি। এই অসুস্থতার কারণে কয়েকটি দেশে তার পূর্বনির্ধারিত কনসার্ট বাতিল করা হয়। 

rnrn

তবে এখন আগের চেয়ে অনেকটা সুস্থ এই সংগীতশিল্পী। তাই বাতিল হওয়া কনসার্টগুলো রিশিডিউল করার কথা জানিয়েছেন ম্যাডোনা। 

rnrn

এ প্রসঙ্গে টুইটারে নিজের অ্যাকাউন্টে এই গায়িকা ভক্ত ও আয়োজকদের উদ্দেশে লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে অসাধারণ সমর্থন ও ধৈর্যধারণের জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি ট্যুর শিডিউলগুলো নতুন করে গোছানো শুরু করেছি। আশা করছি শিগগিরই স্টেজে ফিরতে পারব।’

আনন্দনগর ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *