Home / Entertainment / শার্লিন চোপড়ার মামলায় সময় পেলেন রাখি সাওয়ান্ত

শার্লিন চোপড়ার মামলায় সময় পেলেন রাখি সাওয়ান্ত

গত নভেম্বরে অভিনেত্রী শার্লিন চোপড়ার দায়ের করা মামলায় রাখি সাওয়ান্তকে আটক করে পুলিশ। সেই মামলায় রাখিকে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন মুম্বাই হাইকোর্ট।

rnrn

অভিনেত্রী শার্লিন চোপড়ার অভিযোগের ভিত্তিতে গত ১৯ জানুয়ারি আম্বোলি থানায় ডেকে পাঠানো হয় বলিউড তারকা রাখি সাওয়ান্তকে। শার্লিনের করা এফআইআরের ভিত্তিতে রাখিকে আটক করে পুলিশ। আদালতে রাখির আগাম জামিন পান। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানান অভিযোগকারী শার্লিন নিজেই। এবার সেই মামলায় আদালতে কিছুটা স্বস্তি পেলেন ‘বিগ বস’ খ্যাত তারকা রাখি। ১ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নেওয়া যাবে না, নির্দেশ দিলেন মুম্বাই হাইকোর্ট।

rnrn

গত বছর বলিউড পরিচালক ও প্রযোজক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন ‘ওয়াজা তুম হো’ খ্যাত অভিনেত্রী শার্লিন চোপড়া। শুধু শার্লিন নন, বলিউডে ‘মিটু’ আন্দোলন চলাকালীন সাজিদ খানের বিরুদ্ধে আওয়াজ তোলেন মোট ৯ জন মহিলা। মুম্বাই পুলিশের কাছে সাজিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন শার্লিন। অভিনেত্রী দাবি করেন, সাজিদ খান প্রভাবশালী হওয়ায় মুম্বাই পুলিশের কাছ থেকে কোনো সাহায্য পাচ্ছেন না তিনি। সেই সময় সাজিদের বিরুদ্ধে শার্লিনের অভিযোগ নিয়ে মুখ খোলেন রাখি সাওয়ান্ত। সাজিদ খানের বিরুদ্ধে কেউ সাক্ষ্য দেয়নি, কেন পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করবে?

rnrn

শার্লিনকে কটাক্ষ করে মন্তব্য করেন রাখি। এমনকি শার্লিনকে ‘শোধরানোর’ কথাও বলেন ‘বিগ বস’ খ্যাত এই তারকা। রাখির এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে গত বছর নভেম্বরেই থানায় এফআইআর দায়ের করেন শার্লিন চোপড়া। সেই এফআইআরের ভিত্তিতেই ১৯ জানুয়ারি আটক করা হয় রাখি সাওয়ান্তকে।

rnrn

সূত্র: আনন্দবাজার পত্রিকা

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *