Home / Entertainment / বিয়ে ছাড়াই বছরের পর বছর সংসার, তবু গাঁটছড়া বাঁধতে চান না অভিনেত্রী

বিয়ে ছাড়াই বছরের পর বছর সংসার, তবু গাঁটছড়া বাঁধতে চান না অভিনেত্রী

বলিপাড়ায় পরিচিত মুখ কাল্কি কেঁকলা। জন্মসূত্রে ফরাসি হলেও ভারতেই বড় হয়েছেন কাল্কি। বলিপাড়ার অন্দরের সদস্য না হয়েও নিজের যোগ্যতা দিয়ে জায়গা করে নিয়েছেন বলিউডের এ অভিনেত্রী। বাণিজ্যিক ছবির পাশাপাশি অন্যান্য ছবিতেও অভিনয় করেছেন তিনি। 

rnrn

২০০৯ সালে অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘দেব ডি’ ছবির মাধ্যমে বলিউডে পা দেন কাল্কি। পরে ২০১১ সালে পরিচালক অনুরাগ কাশ্যপকে বিয়ে করেছিলেন কাল্কি। তবে সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। ২০১৫ সালেই বিচ্ছেদ ঘটে এ দম্পতির। এর পরই সম্পর্কে জড়িয়ে পড়েন সংগীতশিল্পী গাই হার্শবার্গের সঙ্গে। এক কন্যাসন্তানও রয়েছে তাদের। সন্তান থাকলেও এখনো তারা বিবাহ করেননি। এ নিয়ে অনুরাগীদের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে— কেন তারা বিবাহ করছেন না?

rnrn

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাল্কি জানিয়েছেন, ডেড সিতে যাওয়ার পথে এক পেট্রোল স্টেশনে গাইয়ের সঙ্গে দেখা হয়েছিল তার। সেখান থেকেই বন্ধুত্ব, তার পর প্রেম। ২০২০ সালে কন্যাসন্তান সাফোর জন্ম দেন কাল্কি। তার পরও কেটে গেছে বছর তিনেক। 

rnrn

বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে কাল্কি বলেন, আমি একবার বিয়ে করেছিলাম। সেই বিয়ে বিচ্ছেদও ঘটে। এর পর থেকে বিয়ে নিয়ে তেমন আগ্রহ নেই। পরে আমরা দুজনই সিদ্ধান্ত নিই যে, আমরা বিয়ের পথে হাঁটব না। তবে আমরা একসঙ্গে জীবনযাপন করব।

rnrn

এদিকে বিবাহবন্ধন ছাড়াই সন্তানধারণ করার কারণে অনেক সমালোচনার মুখে পড়তে হয় কাল্কিকে। তবে সেসব নেতিবাচক মন্তব্য দূরে সরিয়ে রেখে গাইয়ের সঙ্গে মেয়ে সাফোকে নিয়ে দিব্যি সংসার করছেন এ অভিনেত্রী। 

rnrn

অভিনেত্রীর কথায়, আমরা দুজন দুই ভিন্ন সংস্কৃতি থেকে এসেছি। আমরা চেষ্টা করি, মেয়ে সাফোকে সবটাই শেখাতে। গাই যেমন আমার জন্য ফরাসি ছবি দেখেছে, হিন্দি শিখেছে, বিরিয়ানি রান্না করা শিখেছে। আমিও তেমন হিব্রু ভাষা শিখেছি, পাশ্চাত্যের শাস্ত্রীয় সংগীত শোনার চেষ্টা করেছি।

বিজনেস ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *