Home / Entertainment / ভোটের মাঠে নামার ঘোষণা নকুল কুমারের

ভোটের মাঠে নামার ঘোষণা নকুল কুমারের

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র সুবাদে বেশ জনপ্রিয়তা পান সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস। তার গানে উঠে এসেছে সমাজের নানা অসঙ্গতি ও সম্প্রীতির বার্তা। এবার এই শিল্পীই জনসেবায় নেমেছেন মাঠে। জাতীয় সংসদ নির্বাচন করতে যাচ্ছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন নকুল  নিজেই।

rnrn

তার কথায়, বরিশাল-২ আসন থেকে আগামী নির্বাচন করতে চান তিনি। আর এরই মধ্যে প্রচারণাও শুরু করেছেন। যাচ্ছেন মানুষের কাছে। তবে কোন দলের প্রার্থী হবেন, তা এখনো নিশ্চিত করেননি এই শিল্পী।

rnrn

নকুল জানান, তার পূর্বসূরি হরনাথ বাইন ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলের সংসদ সদস্য (এমপি)।

rnrn

এদিকে মঙ্গলবার ফেসবুকে নকুল তার দীর্ঘ কবিতায় নির্বাচন নিয়ে অনেক কথা বলেছেন। চেয়েছেন পরামর্শও। কবিতায় তিনি লেখেন—

rnrn

নির্বাচনি প্রচার শুরু

rnrn

স্বতন্ত্র প্রার্থী হব নাকি কোনো দলীয় প্রতীক চাইব?

rnrn

নাকি ও পথে হাঁটব না?

rnrn

কমেন্ট করে জানাবেন প্লিজ।

rnrn

ছোট্ট বেলা শুনেছিলাম, বাবা-দাদার কাছে

rnrn

উজিরপুরে আমরা বংশের বড় অংশ আছে

rnrn

বঙ্গবন্ধুর এমপি ছিলেন হরনাথ বাইন

rnrn

অংশ নিতেন প্রণয়নে সংসদীয় আইন

rnrn

আজও আছে সাতলা গ্রামে পর্ণকুটির তার

rnrn

এমন সৎ নীতিবান নেতা জন্মাবে কি আর?

rnrn

তার জীর্ণ কুটির স্পর্শ করে নত করলাম শির

rnrn

বললাম, যেথায় থাকো সুখে থেকো কর্মবীর

rnrn

মোটরসাইকেলযোগে আমায় রিপন আর সৈকত

rnrn

সারা বিকেল ঘুরিয়েছে সে অনেকটা পথ

rnrn

আসল কথা গিয়েছিলাম লাল শাপলার বিলে

rnrn

শুটিং করব দেশপ্রেমের গান শিল্পীরা মিলে

rnrn

শুটিং করতে গিয়েই ঘটল এমন অঘটন

rnrn

সবার দাবি করতেই হবে এবার নির্বাচন

rnrn

এমপি হরনাথের উত্তরসূরি আমি তাই

rnrn

সবার দাবি বরিশাল-২ সিটে তোমায় চাই

rnrn

যদি-হিরো আলম লড়তে পারে আত্মবিশ্বাসে

rnrn

আপনি কেন পারবেন না তা আমরা তো পাশে

rnrn

হাজার হাজার বংশীয় ভোট তৈরি তা একদম

rnrn

মুসলিম সমাজ আপনাকে কি ভালো বাসে কম?

rnrn

আলেম সমাজ আপনার গান মাহফিলে গায় রোজ

rnrn

পরাণ ভরে করেন দোয়া রাখেন কি তার খোঁজ?

rnrn

তারই প্রতিফলন দেখব ভোটের খাতাতে

rnrn

দয়া করে কথাগুলো রাখবেন মাথাতে

rnrn

হারতার পাড়া হরিভক্ত মতুয়াদের ঝাঁক

rnrn

জয়হরিবল বলে তাদের দিন না একবার ডাক।

rnrn

জাতি ধর্ম নির্বিশেষে যার গানের ভক্ত

rnrn

বিপুল ভোটে সাংসদ হওয়া বেশি কি শক্ত?

rnrn

আমি বড় দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি তাই

rnrn

আপনাদের পরামর্শ-উপদেশও আমি চাই।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *