Home / Entertainment / অপু বিশ্বাসের প্রশংসায় শাকিবের নায়িকা ইধিকা

অপু বিশ্বাসের প্রশংসায় শাকিবের নায়িকা ইধিকা

‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয়ে প্রশংসা কুড়িয়েছেন ওপার বাংলার ছোটপর্দার অভিনেত্রী ইধিকা পাল। বিশেষ করে এ ছবিতে তার বেশ কয়েকটি সংলাপ শাকিবিয়ানদের মুখে মুখে। যদিও সিনেমা শুরুর আগে শাকিবের সঙ্গে ইধিকার জুটি নিয়ে কিছু বিতর্ক ছিল। ঢালিউডের শীর্ষ নায়কের সঙ্গে তাকে মানাবে কি না- এমন প্রশ্নও তৈরি হয়েছিল।

rnrn

কিন্তু সেই সব বিতর্ককে পেছনে ফেলেই পর্দায় দারুণ কিছু উপহার দিয়েছেন ইধিকা। যার কারণে নবাগত এই নায়িকাকে নিয়ে প্রশংসায় মেতেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘শাকিবের বিপরীতে সমানভাবেই কাজ করেছেন ইধিকা। তার অভিনয় ছিল প্রশংসনীয়।’

rnrn

অপুর এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় ইধিকা বলেন, একজন অভিনেত্রী কিংবা মানুষ হিসেবে অপু বিশ্বাসের এই মন্তব্য অনেক বড় মনের পরিচয়। কারণ তিনি তো অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন।

rnrn

আমার থেকে অনেক বেশি অভিজ্ঞতা তার। অন্যদিকে শাকিব খানের সঙ্গেও সবচেয়ে বেশি সিনেমায় কাজ করেছেন। একজন নবাগত নায়িকা হিসেবে, তার থেকে এমন মন্তব্য পাওয়া সত্যিই বড় বিষয় আমার জন্য।

rnrn

শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে ইধিকা বলেন, শাকিব খানের ক্রেজ এবং তার সঙ্গে শুটিং দারুণ উপভোগ করেছি। তার ছবির নায়িকা বলে আমাকে এতটা সাদরে গ্রহণ করবে তা ভাবতেই পারিনি। মনে হয়েছে, আমি বাংলাদেশেরই অভিনেত্রী, সেখানকার মানুষেরই বহুদিনের পরিচিত নায়িকা।
rn 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *