Home / Entertainment / তিন মাসের সন্তান নিয়ে হলিউডের ধর্মঘটে ‘হ্যারি পটার’

তিন মাসের সন্তান নিয়ে হলিউডের ধর্মঘটে ‘হ্যারি পটার’

হাতে প্ল্যাকার্ড ও কোলে তিন মাসের সন্তানকে নিয়ে হলিউডে অভিনয় শিল্পীদের ধর্মঘটে যোগ দিয়েছেন হ্যারি পটার খ্যাত ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল র‌্যাডক্লিফ। 

rnrn

গত ২ মে থেকে আন্দোলনে নেমেছেন হলিউডের লেখক ও চিত্রনাট্যকারেরা। পরিশ্রম ও কাজের ভিত্তিতে ন্যায্য পারিশ্রমিকের দাবিতে আন্দোলন শুরু করেন তারা। শুধু তা-ই নয়, ছবি বা সিরিজ অথবা যেকোনো সৃজনশীল কাজের ক্ষেত্রে শিল্পীদের বিকল্প হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিরুদ্ধেও সরব হন তারা।

rnrn

ইতোমধ্যেই হলিউডের এই ধর্মঘটে নিজেদের সমর্থন জানিয়েছেন টম ক্রুজ, রবার্ট ডাউনি জুনিয়র, কিলিয়ান মারফি, এমিলি ব্লান্ট, ফ্লোরেন্স পিউয়ের মতো তারকারা। 

rnrn

এবার সেই আন্দোলনে যোগ দিলেন ড্যানিয়েল। তার সঙ্গে ছিল এক দশকের প্রেমিকা এরিন ডার্ক ও তাদের সদ্য জন্ম নেওয়া তিন মাসের সন্তান।

rnrn

‘হ্যারি পটার’-এর মতো জনপ্রিয় মুভি সিরিজে অভিনয় করে সিনেমাপ্রেমীদের কাছে দর্শকপ্রিয়তা পেয়েছেন ড্যানিয়েল।  অন্য দিকে, যুক্তরাষ্ট্রের অভিনেত্রী এরিন ডার্ক অভিনয় করেছেন ‘গুড গার্লস রিভোল্ট’, ‘বিসাইড স্টিল ওয়াটার্স’, ‘মুনশাইন’-এর মতো সিনেমা এবং সিরিজে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *