Home / Entertainment / পুকুরের মধ্যে তৈরি মঞ্চে এবারের ইত্যাদি!

পুকুরের মধ্যে তৈরি মঞ্চে এবারের ইত্যাদি!

দেশকে জানতে ও জানাতে প্রতিনিয়ত ইত্যাদি যাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। তারই ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে পদ্মা-মেঘনা-ধলেশ্বরী-ইছামতি নদী বিধৌত মুন্সীগঞ্জে। মঞ্চ নির্মাণ করা হয়েছে ইছামতি নদীর তীরে ঐতিহ্যবাহী প্রত্ন নিদর্শন ইদ্রাকপুর কেল্লার সামনে-পুকুরের মাঝখানে।

rnrn

কেল্লার আদলে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন ভাসমান মঞ্চ। দূর থেকে দেখে মনে হচ্ছিল কেল্লার সামনে আর একটি ভাসমান কেল্লা। অনুষ্ঠানটি ধারণ করা হয় ১৪ জুলাই।

rnrn

প্রযোজনা সূত্রে জানা গেছে, এবারের অনুষ্ঠানে মুন্সীগঞ্জের সন্তান জনপ্রিয় শিল্পী তাহসান পরিবেশন করেছেন একটি নতুন গান। গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। 

rnrn

লোকগানের সম্রাট আবদুল আলীমের গাওয়া একটি গান নতুন সংগীতায়োজনে গেয়েছেন সৈকত শিশু জাহিদ, বাদশা ও শাহজাহান। গানটির সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। এছাড়া রয়েছে মুন্সীগঞ্জ জেলাকে নিয়ে একটি পরিচিতিমূলক গানের সঙ্গে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর নাচ। গানটির কথা লিখেছেন কবির বকুল ও সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদি, কণ্ঠ দিয়েছেন পুলক ও তানজিনা রুমা।

rnrn

নৃত্য পরিচালনা করেছেন মনিরুল ইসলাম মুকুল। দর্শকপর্বে মুন্সীগঞ্জকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকের মাঝ থেকে চারজনকে নির্বাচন করা হয়। ২য় পর্বে নির্বাচিত দর্শকদের সঙ্গে অংশগ্রহণ করেছেন মুন্সীগঞ্জেরই সন্তান জনপ্রিয় পপশিল্পী ফেরদৌস ওয়াহিদ এবং বালাম। নির্বাচিত দর্শক এবং আমন্ত্রিত শিল্পীদ্বয় গেয়েছেন ফেরদৌস ওয়াহিদের একটি জনপ্রিয় গানসহ তার প্রয়াত চার বন্ধু আজম খান, ফিরোজ সাঁই, ফকির আলমগীর এবং পিলু মমতাজের একটি করে জনপ্রিয় গানের অংশবিশেষ। অনুষ্ঠানে নিরাপদ খাদ্য সম্পর্কে সবার সচেতনতা বৃদ্ধি নাটিকায় অভিনয় করেছেন মীর সাব্বির, শাহেদ আলী ও শামীম আহমেদ। 

rnrn

এছাড়া থাকছে মুন্সীগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, বিভিন্ন প্রত্ন নিদর্শন এবং কীর্তিমান ব্যক্তিদের ওপর তথ্যভিত্তিক প্রতিবেদন। আরও রয়েছে মুন্সীগঞ্জের ঐতিহ্যে পরিণত হওয়া টিনের ঘর নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন, বরগুনা জেলার তালতলী উপজেলার একটি গ্রামের চার বোনের জীবনচিত্র। বিদেশি পর্বে রয়েছে আমেরিকার শিকাগো শহরের ওপর একটি প্রতিবেদন। অনুষ্ঠানে রয়েছে প্রবাসী জাদুশিল্পী ফারহানুল ইসলামের জাদু। 

rnrn

এছাড়া রয়েছে নানি-নাতির কথার মাতামাতি, টেলিভিশনে ‘বিকৃত উচ্চারণ’ এবং ‘ভাষা ব্যঙ্গ’, ভিউ দিয়ে শিল্পীর মান বিচার, সততার শিক্ষা, অনলাইন যেখানে অফলাইন, তৈল বনাম ভাগ্যগুণ, কৃষকের কথা, অপ্রিয় সত্যসহ বিভিন্ন বিষয়ের ওপর রয়েছে কয়েকটি নাট্যাংশ। বরাবরের মতো অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। 

rnrn

এ পর্বটি একযোগে আগামী ২৮ জুলাই বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *