Home / Entertainment / চতুর্থ সন্তানের বাবা হলেন অর্জুন রামপাল

চতুর্থ সন্তানের বাবা হলেন অর্জুন রামপাল

পঞ্চাশ বছর বয়সে চতুর্থ সন্তানের বাবা হলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। বৃহস্পতিবার পুত্রসন্তানের জন্ম দেন তার প্রেমিকা গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস। 

rnrn

এ প্রেমিক জুটির এটি দ্বিতীয় সন্তান। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

rnrn

খবরটি জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন অর্জুন রামপাল। তাতে তিনি লিখেন, ‘আজকে আমি এবং আমার পরিবার আশীর্বাদস্বরূপ একটি পুত্রসন্তান পেয়েছি। আমরা চাঁদের আলোয় ভাসছি। মা-ছেলে দুজনেই সুস্থ আছেন। ডাক্তার ও নার্সদের অসংখ্য ধন্যবাদ। এত এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’ হ্যাশ ট্যাগ দিয়ে এ অভিনেতা লিখেন, ২০-০৭-২৩।

rnrn

২০১৮ সালে এক বন্ধুর মাধ্যমে দক্ষিণ আফ্রিকান মডেল-অভিনেত্রী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের সঙ্গে পরিচয় হয় অর্জুন রামপালের। পরে তা বন্ধুত্ব এবং প্রেমে রূপ নেয়। ২০১৯ সালে অর্জুন রামপালের সন্তানের মা হন গ্যাব্রিয়েলা। প্রথম সন্তানের নাম রেখেছেন অরিক রামপাল। ৪ বছর পর তাদের জীবনে এলো দ্বিতীয় সন্তান। দীর্ঘদিন ধরে লিভ-ইন করছেন অর্জুন-গ্যাব্রিয়েলা।

rnrn

১৯৯৮ সালে বাঙালি মডেল মেহের জেসিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অর্জুন রামপাল। ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তারা। এ সংসারে মাহিকা রামপাল এবং মায়রা রামপাল নামে দুই কন্যাসন্তান রয়েছে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *