Home / Entertainment / মা বলেন, আমার জন্য পাত্র পাওয়া মুশকিল: কঙ্গনা

মা বলেন, আমার জন্য পাত্র পাওয়া মুশকিল: কঙ্গনা

বিতর্ক মন্তব্যের জেরে সবসময় আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। কিছু দিন আগে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে তার প্রযোজিত ছবি ‘টিকু ওয়েডস শেরু’। 

rnrn

সেই ছবির প্রসঙ্গক্রমে নিজের বিয়ে নিয়ে কঙ্গনাকে প্রশ্ন করা হলে এক সংবাদমাধ্যমকে তিনি জানান, বাড়ি থেকে বিয়ের জন্য মা প্রায়ই চাপ দিচ্ছেন। তিনি তো বিয়ের কথা বলে বলে ক্লান্ত। মা প্রায়ই বলেন, যে আমার জন্য পাত্র পাওয়া মুশকিল।

rnrn

নিজের সফতা নিয়ে তিনি বলেন, আমার মনে হয় সফলতাকে আমরা বেশি গুরুত্ব দিই। ব্যর্থতাকে কিছুতেই গ্রহণ করতে পারি না। কিন্তু ব্যর্থতার হাত ধরে সফলতা আসে। আমার কাছে সফলতা মানে স্বাধীনতা। আমি এখন স্বাধীনভাবে নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি। কোনো কিছু নির্বাচনের ক্ষেত্রে আমার এখন পূর্ণ স্বাধীনতা আছে।

rnrn

কঙ্গনা বলেন, আমার জীবনে সফলতার পাশাপাশি সংগ্রাম সমানভাবে আছে। একসময় প্রতিদিন অডিশন দিতাম আর প্রতিদিনই বাদ পড়তাম। কিন্তু হাল ছাড়িনি। আর এ কারণে আমি টিকে আছি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *