Home / Entertainment / ‘বেদের মেয়ে জোসনা’র রেকর্ড কি ভাঙতে পারবে ‘প্রিয়তমা’

‘বেদের মেয়ে জোসনা’র রেকর্ড কি ভাঙতে পারবে ‘প্রিয়তমা’

বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সবচেয়ে সুপারহিট এবং সবচেয়ে বেশি আয় করা সিনেমা ‘বেদের মেয়ে জ্যোৎস্না। ১৯৮৯ সালে নির্মিত এই সিনেমাটির আয় ছিল প্রায় ২০ কোটি টাকা। 

rnrn

তোজাম্মেল হক বকুলের পরিচালনায় সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ। এবার বেদের মেয়ে জ্যোৎস্নার আয়ের রেকর্ড ভাঙতে চলেছে শাকিব খানের সিনেমা ‘প্রিয়তমা’।

rnrn

রোমান্টিক ঘরানার এই সিনেমাটি ইতোমধ্যে আয় করেছে- প্রথম সপ্তাহে ১০ কোটি ৩০ লাখ, দ্বিতীয় সপ্তাহে ৮ কোটি ৫৫ লাখ আর দেশের বাইরে থেকে ৯০ লাখ ৭২ হাজার টাকা। আর আয়ের এ তালিকাটি প্রকাশ করেছে সিনেমার পরিচালক ও প্রযোজক আরশাদ আদনান।

rnrn

হিসাব অনুযায়ী দেখা যায়, বেদের মেয়ে জ্যোৎস্নার আয়ের রেকর্ড প্রায় ছুঁয়ে ফেলেছে ‘প্রিয়তমা’। আর খুব শিগগির এর আয়ের রেকর্ড ভাঙতে যাচ্ছে শাকিব। তবে যদি গত প্রায় ৩৪ বছরের মুদ্রাস্ফীতি এবং টাকার মানের বিষয়টি বিবেচনায় আনা হয়, তা হলে আজও সর্বকালের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় থাকবে ‘বেদের মেয়ে জ্যোৎস্না।  আর মুদ্রাস্ফীতির হিসাব আনলে এর আয়ের রেকর্ড ভাঙা 'প্রিয়তমা'র পক্ষে প্রায় অসম্ভব।

rnrn

গেল ঈদে মুক্তি পাওয়া হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। 

rnrn

এদিকে ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ সিনেমার গল্প শুধু দর্শকদের মনই জয় করেনি। এ সিনেমার গানও ছুঁয়ে যায় তাদের। সিনেমার টাইটেল সং ‘বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে’ যা এখনো অনেকের মুখে মুখে। এ গানটি এতটাই জনপ্রিয় যে বলিউডে এ গানের সুর একাধিকবার ব্যবহার করেছেন বিভিন্ন সংগীতশিল্পী ও সুরকাররা। ওই সময় ১,২০০টি সিনেমা হলে প্রদর্শিত হয় ‘বেদের মেয়ে জ্যোৎস্না’।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *