Home / Entertainment / আমেরিকায় একসঙ্গে শাকিব-অপু, পুনর্মিলন নাকি টাইমপাস?

আমেরিকায় একসঙ্গে শাকিব-অপু, পুনর্মিলন নাকি টাইমপাস?

এক সময়ের ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। একসঙ্গে জুটি বেঁধে ৬০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তারা। একসঙ্গে অভিনয় থেকে হয়েছে প্রেম। করেছেন বিয়েও। তবে সবটাই ছিল গোপন। ২০১৭ সালে যখন শাকিব নবাগত শবনম বুবলীকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন, তখন হুট করে অপু বাচ্চা কোলে সামনে আসেন।

rnrn

দাবি করেন, তার কোলের সন্তান শাকিবের, এবং তিনি তার স্ত্রী। বিভিন্ন ঘটনার পর অপুর দাবির পরিপ্রেক্ষিতে, শাকিব তখন জানিয়েছিলেন, সন্তানকে মেনে নেবেন, কিন্তু স্ত্রী হিসাবে অপুকে মেনে নেবেন না। কিছুদিন পর অপুকে তালাকও দেন। আর সেটা নিয়ে দুজনেই বাক-বিতণ্ডায় জড়িয়েছিলেন।শাকিব তখন অপুর চরিত্র নিয়ে কথা তুলেছেন। এসবই এখন অতীত। কিন্তু সেই অতীত আবারও সামনে এসেছে। শাকিবের জীবনে অপুর মতো বুবলীকে নিয়েও একই ঘটনা পুনরাবৃত্তি হয়েছে।
rn 
rnবুবলীও গত বছর সন্তান (বীর) কোলে হাজির হয়ে দাবি করেছেন, তিনিও শাকিবের স্ত্রী। কিন্তু যথারীতি শাকিব দিনকয়েক বুবলীকে সময় দিয়ে পরে তাকে অস্বীকার করে বসেন। অপুর মতো বুবলীর চরিত্র নিয়েও প্রশ্ন তোলেন। তাকে জীবন থেকে সরিয়ে দিয়েছেন বলেও দাবি করেন।

rnrn

বুবলীকে সরিয়ে আবার সাবেক স্ত্রী অপুকে কাছে টেনে নেন। কিছুদিন আগে আমেরিকায় গিয়েছেন শাকিব। শাকিবের অপুও যান দেশটিতে। সেখানে দুজনকে বেশ খোশ মেজাজেই দেখা যাচ্ছে। সঙ্গে রয়েছে অপুর সন্তান জয়। অপুকে নতুন করে কাছে টেনে নেওয়াকে অনেকেই বলছেন পুনর্মিলন। কিন্তু আসলেই কী তাই? নাকি টাইমপাস? অনেকে বলছেন, এটা আসলে বুবলীকে যন্ত্রণা দেওয়ার জন্য শাকিবের আরেকটি কৌশল মাত্র।

rnrn

 

তারা ঝিলমিল প্রতিবেদক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *