Home / Entertainment / এসব কথাবার্তা নেওয়া যায় না ভাই: পরীমনি

এসব কথাবার্তা নেওয়া যায় না ভাই: পরীমনি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি ছেলেকে নিয়ে বেশ চিন্তিত। কয়েক দিন ধরে ছেলে রাজ্যকে নিয়ে হাসপাতালে ছুটছেন তিনি। শুক্রবার রাজ্যকে নিয়ে দুঃসংবাদ দিলেন পরীমনি। জ্বরে আক্রান্ত রাজ্য, হাতে ক্যানোলা পরানো হয়েছে ছোট শিশুকে।

rnrn

এদিকে সন্তান জ্বরে আক্রান্ত হলেও দোষ শুনতে হচ্ছে পরীমনিকে। এমনটা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন অভিনেত্রী।

rnrn

পরী বলেন, ‘এই যে বাচ্চার কিছু হইলেই মা কে যারা ব্লেইম করেন তাদের আসলে নিজেদের জীবনের কোনো অ্যাপ্রিসিয়েশন তো নাই ই শুধু মাত্র ফ্রাস্ট্রেশন ছাড়া। এরা কিছু বুঝুক আর না বুঝুক আগে অন্যের ঘাড়ে দোষ চাপায়। কোনো আইডিয়া আছে তোমার,বাচ্চা অসুস্থ হলে একজন মায়ের কি পরিমাণ মানসিক চাপ যায়! তার উপর এই সব বলদামি কথাবার্তা জাস্ট নেওয়া যায় না ভাই।’

rnrn

এই নায়িকা বলেন, আজকে এক স্মার্ট বলদ বলতেছে ‘এতো মানুষ থাইকা কি লাভ বাচ্চার যদি জ্বরই আসে।’ কি করতে মন চায় এখন?

rnrn

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনি। এর পর ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় রাজ-পরীর প্রথম সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। 

rnrn

চলতি বছরের মে মাসে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে রাজের কিছু ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পরেই দাম্পত্য জীবনের টানাপোড়েন শুরু হয় এই জুটির। বর্তমানে আলাদা থাকছেন রাজ ও পরী।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *