Home / Entertainment / বাবা শাকিবের ‘ও প্রিয়তমা’ গান নিয়ে জয়ের টিকটক

বাবা শাকিবের ‘ও প্রিয়তমা’ গান নিয়ে জয়ের টিকটক

ঢালিউড সুপারস্টার শাকিব খানের ছেলে আব্রাহাম খান জয়। প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখার বয়স এখনো হয়নি। তবে বাসায় বসে টেলিভিশনে বাবার সিনেমা আর গান উপভোগ করা হয় এই তারকাসন্তানের।

rnrn

এবার আরও একধাপ এগিয়ে বাবার গাওয়া গানে ঠোঁট মেলাল জয়। ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ ছবির ‘ও প্রিয়তমা’ গানে ঠোঁট মিলিয়েছে শাকিবের সাত বছর বয়সি সন্তান। গানের ভিডিওটি টিকটকে আপলোড করেছেন চিত্রনায়িকা মা অপু বিশ্বাস।

rnrn

সন্তানের আপলোড করা গানের ভিডিওটি নজরে এসেছে চিত্রনায়ক বাবা শাকিব খানেরও। এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব।

rnrn

সেখান থেকে বললেন, ‘প্রিয়তমা’ গানটি মুক্তির পর থেকেই কিন্তু আলোচনায়। এরই মধ্যে গানটি সবার হৃদয় ছুঁয়েছে। এই গানের সঙ্গে দেশ–বিদেশের নানা প্রান্ত থেকে অনেকেই নানা ধরনের ভিডিও বানাচ্ছে। গানটি অল্প সময়ে বেশ কয়েকটি রেকর্ডও করেছে। দ্রুততম সময়ে কোটি ভিউ’র মাইলফলকও ছুঁয়েছে এই গান। এর মধ্যেই গানটিতে জয়ের ঠোঁট মেলানোটা ভীষণ মজার ছিল।

rnrn

বাবা শাকিব খানের গানের সঙ্গে জয়ের ঠোঁট মিলিয়ে গাওয়া গানটি টিকটকে রীতিমতো ভাইরাল হয়েছে। সেই ভিডিওর বিষয়ে মা অপু বিশ্বাসও বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নেটিজেনরাও জয়ের এমন কাজে বেশ আনন্দ পেয়েছেন। নানা ধরনের মন্তব্য করে জয়ের এই গানে ঠোঁট মেলানোর প্রশংসা করছেন। কেউ কেউ লিখেছেন, জয়কে তারা আগামী দিনের নায়ক হিসেবে দেখতে চান।

rnrn

‘প্রিয়তমা’ ছবির ‘ও প্রিয়তমা’ গানে পর্দায় ঠোঁট মিলিয়েছেন শাকিব খান ও ইধিকা পাল। এই গানটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে গেয়েছেন অপু বিশ্বাসও। তিনি টিকটকও করেছেন।

rnrn

 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *