Home / Entertainment / কঙ্গনার বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি বিজেপি নেতার

কঙ্গনার বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি বিজেপি নেতার

বলিউড হোক বা রাজনীতি— কোনো বিষয়েই মন্তব্য করা থেকে পিছিয়ে থাকেন না কঙ্গনা রানাউত। ফলে বিতর্কও পিছু ছাড়ে না তার। ফের বিতর্কে নাম জড়াল তার। এবার আসন্ন ছবি ‘তেজস’ নিয়ে চর্চায় উঠে এলেন অভিনেত্রী। প্রতিশ্রুতির পরেও নাকি পারিশ্রমিক মেলেনি, অভিযোগ ছবির সঙ্গে যুক্ত এক ব্যক্তির। এই মর্মে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিযোগকারীর। ঘটনাচক্রে সেই অভিযোগকারী এক বিজেপি নেতা। খবর আনন্দবাজার পত্রিকার।

rnrn

বিজেপি নেতা ময়ঙ্ক মধুর দাবি করেন, শিবরাজ সিংহ চৌহান, রাজনাথ সিংহের মতো তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে কঙ্গনাকে সাক্ষাতের সুযোগ করে দিয়েছিলেন তিনি। শিবরাজ সিংহ চৌহান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা। অন্য দিকে দেশের প্রতিরক্ষা মন্ত্রী হলেন রাজনাথ সিংহ।

rnrn

ওই নেতার অভিযোগ, রাজনাথের সঙ্গে মাত্র ১০ মিনিট সাক্ষাতের অনুরোধ জানিয়ে প্রায় দুঘণ্টা সময় নিয়েছিলেন কঙ্গনা। এমনকি, ‘তেজস’ ছবির শুটিংয়ের জন্য বিমানবাহিনীর ঘাঁটিতে যাতে শুটিং করতে পারেন কঙ্গনা, সেই বিষয়েও নাকি সাহায্য করেছিলেন ময়ঙ্ক। অভিনেত্রীর সঙ্গে দীর্ঘ দিনের পরিচিতি ও বন্ধুত্বের সূত্রেই নাকি তার এই অনুরোধ রাখেন তিনি, দাবি ময়ঙ্কের। তার পরেও প্রতিশ্রুতি মতো ‘তেজস’ ছবিতে কোনো চরিত্রে কাজ পাননি ময়ঙ্ক। শুধু তা-ই নয়, কোনো পারিশ্রমিকও নাকি পাননি ওই বিজেপি নেতা। কঙ্গনার এই আচরণে ক্ষুব্ধ হয়ে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ময়ঙ্ক।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *