Home / Entertainment / রাজকে ছাড়াই রাজ্যর ১১ মাস পূর্তি উদযাপন পরীমনির

রাজকে ছাড়াই রাজ্যর ১১ মাস পূর্তি উদযাপন পরীমনির

কিছু দিন ধরে ঢাকাই সিনেমার আলোচিত দম্পতি শরীফুল রাজ-পরীমনির মধ্যে দূরত্বের কথা সবার মুখে মুখে। এ নিয়ে গণমাধ্যমের খবরে শিরোনামও হয়েছে। ফের রাজ-পরীর সম্পর্ক আলোচনায় এসেছে পুত্র রাজ্যর ১১ মাস পূর্তি পালন নিয়ে।

rnrn

১০ জুলাই রাজ্যর ১১ মাস পূর্তি হয়েছে। রাজ্যর ১১ মাস পূর্তিতে বরাবরের মতো এবারও পরীমনি আনুষ্ঠানিকভাবে কেক কেটেছেন। রাজ্যর প্রতিবারের মাসপূর্তি উদযাপনে শরীফুল রাজ উপস্থিত থাকতেন সঙ্গত কারণেই এবার রাজকে ছাড়া রাজ্যর ১১ মাস পূর্তি উদযাপন হয়েছে।

rnrn

পরীমনি রাজ্যর ১১ মাস পূর্তির উদযাপন করে যথারীতি সেই ছবি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। এ ছবিতে দেখা গেছে, রাজ্যর ১১ মাস পূর্তির কেক কাটার সময় পরীমনির সঙ্গে ছিলেন তার নানাভাই।

rnrn

এই ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে পরীমনি রাজের ভক্ত-অনুসারীরা রাজ্যকে শুভ কামনা জানানোর পাশাপাশি অন্য মন্তব্য করেছেন। ছেলের মাসপূর্তি উদযাপনে বাবা কেন উপস্থিত নেই— এমন প্রশ্ন করেছেন কেউ কেউ।

rnrn

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের মন্তব্যে এমনও কথা উঠে এসেছে যে, তা হলে কী রাজ-পরী আসলেই আলাদা হয়ে গেছেন? তা না হলে কেন রাজ ছেলের মাসপূর্তি উদযাপনে উপস্থিত নেই?

rnrn

অন্যদিকে কেউ কেউ এই তারকা দম্পতি সব মান-অভিমান ভুলে আবারও একসঙ্গে সংসার যাত্রা শুরু করবেন-এমনটিও প্রত্যাশা করছেন।

rnrn

 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *