Home / Entertainment / শুটিংয়ে জোভানের সঙ্গে কেন ৫ দিন কথা বলেননি পূজা চেরি?

শুটিংয়ে জোভানের সঙ্গে কেন ৫ দিন কথা বলেননি পূজা চেরি?

ঈদুল আজহা উপলক্ষ্যে ঈদ আড্ডার আয়োজন করা হয় বিভিন্ন মাধ্যমে। এরই ধারাবাহিকতায় টেলিভিশনগুলোও তারকাদের নিয়ে আড্ডার আয়োজন করে থাকে।

rnrn

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ঈদ আড্ডার আয়োজন করা হয়। এতে অংশ নেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি ও অভিনেতা ফারহান আহমেদ জোভান। সেখানে তারা কাজের অভিজ্ঞতা শেয়ার করছিলেন।  

rnrn

এ সময় পূজা চেরি বলেন, একটি শুটিংয়ে পাঁচ দিন গিয়েও পাঁচ দিনই কথা হয়নি জোভানের সঙ্গে। কারণ হিসেবে তিনি বলেন, কীভাবে শুরু করব, কী দিয়ে শুরু করব বুঝতেই পারিনি। কারণ এটি তার সঙ্গে প্রথম কাজ ছিল আমার। এর আগে কখনো তার সঙ্গে কোনো দিন কোনো কাজ করা হয়নি। এ জন্য তার সঙ্গে কথা বলতে নিজেকে বিব্রত লাগছিল।

rnrn

পূজা বলেন, সে (জোভান) পারত আমাকে ফ্রি করে নিতে। আমি যাদের সঙ্গে কাজ করেছি তারা সবাই আমাকে প্রথমে ফ্রি করে নেয়। কিন্তু জোভান সেটি করেনি এ জন্য এমনটি ঘটেছিল।

rnrn

শুধু তাই নয়, প্রথম পাঁচ দিন যখন রিহার্সসেল করতাম, কেউ কারও দিকে তাকাতাম না।    

rnrn

অন্যদিকে জোভান বলেন, এটি ঘটেছিল আমাদের দুজনের ইগোগত প্রবলেমের কারণে। আমিও কথা বলতে যাইনি এবং সেও আসেনি কথা বলতে।

rnrn

 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *