Home / Entertainment / চুপিসারে বিয়ে সারলেন শ্রুতি-স্বর্ণেন্দু

চুপিসারে বিয়ে সারলেন শ্রুতি-স্বর্ণেন্দু

টালিপাড়ায় ফের বাজল বিয়ের সানাই। রিলের পর এবার রিয়েলেও সিঁদুরে রাঙা হলেন ‘রাঙা বউ’ শ্রুতি দাস। ভালোবাসার মানুষ স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে সাত পাকের বন্ধনে বাঁধা পড়লেন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। একেবারে চুপিসারেই বিয়েটা সেরেছেন শ্রুতি-স্বর্ণেন্দু। কাউকে কিছু টের পেতে দেননি এই তারকা দম্পতি। শুধু ফেসবুক পোস্টে সবাইকে চমকে বিয়ের সুখবর দিয়েছেন শ্রুতি। 

rnrn

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শ্রুতি বা স্বর্ণেন্দু কেউই নিজেদের প্রেম কাহিনী নিয়ে কখনই বিশেষ রাখঢাক করেননি; কিন্তু বিয়ের খবর যে গোপন রেখেছিলেন সেটা স্পষ্ট। যদিও বেশ কিছুদিন ধরেই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলে একটা কিছুর আঁচ তো পাওয়াই যাচ্ছিল। তিনি তার মা, বাবা এবং স্বর্ণেন্দুর সঙ্গে একাধিক ছবি লাগাতার পোস্ট করছিলেন; কিন্তু সেটার শেষ চমক যে এমন কিছু হবে কে-ই বা আর ভেবেছিলেন! রোববার রাতে নিজেদের আইনি বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান শ্রুতি ও স্বর্ণেন্দু।  

rnrn

তাদের প্রেমের পথচলা শুরু হয়েছিল ‘ত্রিনয়নী’ থেকে। বয়সের ফারাক অনেক হওয়া সত্ত্বেও তাদের সম্পর্কের ক্ষেত্রে সেটা কখনই বাঁধা হয়নি। বরং আরও বেঁধে বেঁধে থেকেছেন। তাদের এই খুশির খবরে শুভেচ্ছা জানিয়েছেন তাদের ভক্তরা। বাদ যাননি টালিপাড়ার বন্ধুরাও। 

rnrn

বর্তমানে অভিনেত্রীকে ‘রাঙা বউ’ ধারাবাহিকে দেখা যাচ্ছে মুখ্য নারী চরিত্রে। তার চরিত্রের নাম পাখি। এই ধারাবাহিকের পরিচালকও হলেন স্বর্ণেন্দু।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *