Home / Entertainment / অবসর নিলেন এলটন জন

অবসর নিলেন এলটন জন

দীর্ঘ ক্যারিয়ার শেষে অবশেষে অবসরে যাচ্ছেন প্রখ্যাত সংগীতশিল্পী স্যার এলটন হারকিউলিস জন। ৮ জুলাই রাতে সুইডেনের স্টকহোমে ক্যারিয়ারের শেষ সফরের শেষ শো করেছেন ৭৬ বছর বয়সি এ আইকনিক সংগীতশিল্পী। তার অফিসিয়াল ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওর ক্যাপশনে এ ব্রিটিশ সংগীত কিংবদন্তি লিখেছেন, ‘দারুণ ছিল এ সফরটি এবং এখন আমরা এটির শেষে নিজেদের খুঁজে পেয়েছি।

rnrn

আজ রাত শেষ রাত।’ ভিডিওটিতে ২০১৮ সালের একটি সাক্ষাৎকারের একটি ক্লিপও রয়েছে, যা তিনি সিএনএনকে দিয়েছিলেন। সেখানে অবসর নেওয়ার ঘোষণা করেছিলেন পাঁচবারের গ্র্যামি বিজয়ী এ শিল্পী। ক্লিপটিতে বলেছেন, ‘এটি শেষ সাক্ষাৎকার। এ সময় আমি বিশ্ব ভ্রমণে থাকব।’

rnrn

২০১৮ সালে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারের সময়, পরিবারের ওপর ফোকাস করার জন্য অবসর নিচ্ছেন বলে জানিয়েছিলেন এলটন জন। তবে সফর শেষ হলেও নতুন গান নিয়ে কাজ চালিয়ে যাবেন বলে সে সময় জানান তিনি। এলটন জনের শেষ সফরের শিরোনাম ছিল ‘ফেয়ারওয়েল ইয়েলো ব্রিক রোড ট্যুর’।

rnrn

ভ্রমণটি ২০১৮ সালে শুরু হয়ে এবং ২০২১ সালে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে স্থগিত হয় এটি। অবশেষে পাঁচ দশকেরও বেশি সময় সফরের পর শেষ হল তার কনসার্ট নিয়ে বিশ্বভ্রমণ। জনের ইনস্টাগ্রাম ভিডিও অনুসারে এ সফরে তিনশর বেশি শো দেখানো হয়েছিল।

rnrn

 

আনন্দনগর ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *