
কলকাতার নাটকের অভিনেত্রী ইধিকা পাল। সেখানকার সিনেমায়ও অভিনয় করেছেন। তবে পার্শ্বচরিত্রে।
rnrn
ঢাকায় প্রথমবার কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন। তারও শাকিব খানের বিপরীতে। ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকা তিনি। আরশাদ আদনান প্রযোজিত এ সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। প্রথম সিনেমায় অভিনয় করেই বেশ সফল এ নায়িকা।
rnrn
ঈদে প্রিয়তমা ব্যবসাসফল সিনেমাগুলোর মধ্যে অন্যতম। স্বভাবতই এ সাফল্যের অংশীদার ইধিকাও। বিষয়টি তার জন্য পরম সৌভাগ্যের।
rnrn
এ প্রসঙ্গে কলকাতা থেকে মোবাইল ফোনে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ইধিকা পাল বলেন, ‘আমি কল্পনাও করিনি যে প্রিয়তমা এতটা সাড়া ফেলবে। ঈদের দিন থেকে এখন পর্যন্ত দর্শকের মধ্যে এ সিনেমা ঘিরে যে ভালোবাসা দেখছি তা রীতিমতো আমাকে বিস্মিত করেছে। সিনেমায় আমার অভিষেক হলো প্রিয়তমা দিয়ে। অভিষেকই আমার ভাগ্য এতোটা সুপ্রসন্ন হবে কল্পনাও করিনি।
rnrn
বাংলাদেশের দর্শকের ভালোবাসা আমি সত্যিই ভীষণ ভীষণ আবেগাপ্লুত। এই ভালোবাসা আজীবন আমি বুকে শ্রদ্ধার সঙ্গে নিয়েই বয়ে বেড়াবো। এর জন্য অবশ্যই আমি কৃতজ্ঞতা স্বীকার করছি শাকিব খান, প্রযোজক আরশাদ আদনান স্যার, পরিচালক হিমেল আশরাফ’সহ পুরো প্রিয়তমা টিমের প্রতি। কলকাতার দর্শকও ভীষণ আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। প্রযোজকের প্রতি অনুরোধ. দ্রুত সিনেমাটি কলকাতায় মুক্তি দিন।’
আনন্দনগর প্রতিবেদক





