Home / Entertainment / হঠাৎ যুক্তরাষ্ট্রে শাকিব খান

হঠাৎ যুক্তরাষ্ট্রে শাকিব খান

ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান এখন যুক্তরাষ্ট্রে আছেন।

rnrn

যুক্তরাষ্ট্র ও কানাডার ৪২টি হলে আজ মুক্তি পাচ্ছে ঈদের আলোচিত সিনেমা 'প্রিয়তমা'। এ কারণে দুদিন আগে যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব খান। 

rnrn

এ বিষয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে প্রিয়তমা সিনেমা মুক্তি পাচ্ছে। মুক্তি উপলক্ষ্যেই আমি সেখানে যাচ্ছি। সেখানে প্রিয়তমা সিনেমাটি দেখব। তবে এবার বেশি দিন থাকব না।

rnrn

‘প্রিয়তমা’র বিদেশযাত্রার এই খবরটি নিশ্চিত করেছেন স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব। তিনি বলেছেন, অফপিক বা সাধারণ সময়ে এই সংখ্যা ১৪২ এর সমান। সোশ্যাল মিডিয়ায় থিয়েটার লিস্ট শেয়ার করে আমেরিকা ও কানাডার দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন পরিচালক হিমেল আশরাফ, প্রযোজক আরশাদ আদনান ও সিনেমার প্রধান অভিনেতা শাকিব খান।

rnrn

৭ জুলাই থেকে সপ্তাহজুড়ে আমেরিকার বিশ্ববিখ্যাত এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, শোকেইস চেইনে আঠারটি স্টেটের সাঁইত্রিশটি থিয়েটারে চলবে ‘প্রিয়তমা’। স্টেটগুলো হলো— নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভানিয়া, মেরিল্যান্ড, ওহাইও, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা, মিশিগান, টেক্সাস, ফ্লোরিডা, জর্জিয়া, টেনেসি, এলাবামা, ওকলাহোমা, কলোরাডো, অ্যারিজোনা, নেভাদা ও ক্যালিফোর্নিয়া।

rnrn

একই দিন থেকে পুরো সপ্তাহজুড়ে কানাডার সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্টের চেইনে চারটি প্রভিন্স অন্টারিও, ম্যানিটোবা, অ্যালবার্টা ও ব্রিটিশ কলাম্বিয়ার ৫টি থিয়েটারে থাকছে ‘প্রিয়তমা’।

rnrn

প্রিয়তমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার ইধিকা পাল। ঈদের দিন (২৯ জুন) ছবিটি দেশের ১০৭টি হলে মুক্তি পায়। দ্বিতীয় সপ্তাহে তা আরও বেড়েছে। ফলে এই সপ্তাহে দেশ-বিদেশ মিলিয়ে মোট ১৫০ প্রেক্ষাগৃহে চলবে সিনেমাটি। সিনেমার ঈশ্বর, প্রিয়তমা গানগুলোর সঙ্গে শাকিব খানের বৃদ্ধ লুক দর্শককে আকৃষ্ট করেছে। কানাডা ও আমেরিকা মিলিয়ে এ সপ্তাহে বিশ্বব্যাপী ১৫০টি হলে চলবে ঈদের অন্যতম আলোচিত এ সিনেমাটি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *