Home / Entertainment / প্লাস্টিক সার্জারি ছাড়াই ভালো আছি: কাজল

প্লাস্টিক সার্জারি ছাড়াই ভালো আছি: কাজল

প্লাস্টিক সার্জারিতে আকৃষ্ট হয়ে পড়েছে নতুন প্রজন্ম। কৃত্রিম উপায়ে নিজেকে মোহনীয় করে তুলতে এ প্রতিযোগিতায় নেমেছেন বিশ্বের অনেক নামিদামিরা। এখন এটি ফ্যাশনেও পরিণত হয়েছে। যদিও অনেক ক্ষেত্রেই হিতে বিপরীত ঘটে।

rnrn

নতুন প্রজন্মের অভিনেত্রীদের বেশিরভাগই ঝুঁকেছেন এদিকে। এ নিয়ে নিন্দাও কম জুটছে না। বিতর্কিত প্লাস্টিক সার্জারি নিয়ে বলিউড অভিনেত্রী কাজলের কী অভিমত? যিনি নব্বই দশক থেকে এখনো পর্যন্ত নিজের সৌন্দর্য আর অভিনয়ের দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন। 

rnrn

কাজল মনে করেন, মেকআপ দিয়েই সৌন্দর্য বাড়ানো যায়, এর জন্য সার্জারির প্রয়োজন নেই। সৃষ্টিকর্তা আপনাকে একটা নির্দিষ্ট রূপে বানিয়েছেন কিন্তু আপনার চাওয়ামাফিক যেটুকু ভালো হয়নি, সেটার জন্য তো মেকআপ আছে!

rnrn

কাজলের মতে, প্লাস্টিক সার্জারি একটা বিকল্প হতে পারে। তবে লোকে বললেই তা করে ফেলা উচিত নয়। 

rnrn

‘ডিডিএলজে’ খ্যাত অভিনেত্রী বলেন, এটা ব্যক্তিগত পছন্দে করা যেতে পারে; কিন্তু লোকের কথায় প্লাস্টিক সার্জারি করা উচিত না। এমন অনেক কিছুই আছে, যা মানুষ আমাকে করতে বলেছে; কিন্তু আমি এখনো ভালো আছি ওই সব ছাড়াই। মানুষের কথা না শুনে হয়ত আমি সঠিক পথেই আছি। আমি তাদের কথা কখনো গুরুত্বের সঙ্গে নিইনি।

rnrn

কাজলকে সম্প্রতি দেখা গেছে নেটফ্লিক্সের অ্যান্থলজি ফিল্ম ‘লাস্ট স্টোরিজ ২’তে। বর্তমানে তিনি ব্যস্ত আছেন ডিজনি প্লাস হটস্টারের নতুন সিরিজ ‘দ্য ট্রায়াল-পেয়ার কানুন ধোঁকা’র প্রচারণায়। আগামী ১৪ জুলাই সিরিজটি মুক্তি পাবে। 

rnrn

সূত্র: ইন্ডিয়া টুডে

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *