
কলকাতার জনপ্রিয় জুটি অনামিকা চক্রবর্তী ও উদয় প্রতাপ বিয়ে করেছেন।কয়েক দিন আগেই আইনি বিয়ে সেরেছেন এই দুই তারকা।
rnrn
ধারাবাহিক ‘মিঠাই’শেষ হওয়ার পরই অভিনেতা উদয় জানিয়েছিলেন, তাদের এখন বিয়ে করার সময়। সেই ঘোষণার পর এবার আইনি বিয়ে সম্পন্ন করলেন তারা।
rnrn
দুই তারকা মালাবদলও করে নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাদের বিয়ের ছড়িয়ে পড়া ছবিতে অভিনেত্রীকে গোলাপি রঙের শাড়িতে দেখা গেছে। আর অভিনেতা ধরা দিয়েছেন নীল রঙের শেরওয়ানীতে। কিছুদিন আগেই অবশ্য তাদের আইবুড়োভাতের ছবি দৃষ্টি কেড়েছিল সবার।
rnrn
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, অনামিকা-উদয়ের মধ্যে দীর্ঘদিনের প্রেম ছিল। এবার সেই সম্পর্ককে আরও পাকাপোক্ত করলেন তারা। প্রেমিককে স্বামী হিসেবে পেয়ে অবশ্য অভিনেত্রী নিজেও বেশ খুশি।
rnrn
সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি প্রকাশ করে অনামিকা লিখেছেন, আমাদের নতুন জীবন শুরু। আমরা পেরেছি। আজীবনের জন্য এক হয়েছি। এরপর তাদের সেই ছবিতে শুভেচ্ছাবার্তা ও অভিনন্দন জানিয়েছেন সহকর্মী থেকে নেটিজেনরা।
rn
বিনোদন ডেস্ক





