Home / Entertainment / ঈদে ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’ নিয়ে আসছেন হানিফ সংকেত

ঈদে ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’ নিয়ে আসছেন হানিফ সংকেত

নন্দিত নির্মাতা-সঞ্চালক হানিফ সংকেত বরাবরই দেশের ঐতিহ্য-ইতিহাস আর দৃষ্টিনন্দন স্থানগুলো টিভি পর্দায় তুলে ধরার চেষ্টা করেন ‘ইত্যাদি’র মাধ্যমে। এবার সেই রেশ মিলছে তার নির্মিত নাটকেও।

rnrn

বরাবরের মতো এবারও ঈদুল আজহায় আসছে 'ইত্যাদি'খ্যাত নির্মাতা হানিফ সংকেতের নাটক। ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’ নামের নাটকটি এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে। 

rnrn

ফাগুন অডিও ভিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সামাজিক অবক্ষয়ের যুগে বিয়ে ভীতিতে আক্রান্ত এক যুবক ও এক যুবতীর ঝগড়া-বিবাদ, মান-অভিমান, রাগ-অনুরাগ ইত্যাদি নিয়ে গড়ে উঠেছে ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’ নাটকের কাহিনি। 

rnrn

হানিফ সংকেত মূলত প্রতি বছর দুই ঈদের জন্য দুটি নাটক নির্মাণ করেন। গল্পের প্রয়োজনে এবার সম্পূর্ণ নাটকটি ধারণ করা হয়েছে দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারে। 

rnrn

নির্মাতা জানান, নৈসর্গিক সৌন্দর্যের অপার লীলাভূমি কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশন এবং কক্সবাজারের দৃষ্টিনন্দন হোটেল সি পার্ল বিচ রিসোর্টে টানা তিন দিন নাটকটি ধারণ করা হয়। 

rnrn

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুন নূর সজল, সারিকা সাবরিন ও শতাব্দী ওয়াদুদ।

বিনোদন প্রতিবেদন

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *