Home / Entertainment / বিয়ের পিঁড়িতে সানি দেওলের ছেলে 

বিয়ের পিঁড়িতে সানি দেওলের ছেলে 

বলিউডে আবারো বাজল বিয়ের সানাই। বিয়ে করলেন দেওল পরিবারের ছেলে, বর্ষীয়ান বলিউড তারকা ধর্মেন্দ্রের নাতি করণ দেওল। পাত্রী করণের দীর্ঘ দিনের প্রেমিকা দৃশা আচার্য। 

rnrn

অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন পরিচালক বিমল রায়ের নাতনি দৃশা। মুম্বাইয়ে দিন কয়েক আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল বিয়ের যাবতীয় অনুষ্ঠান। 

rnrn

মেহেন্দি থেকে সঙ্গীত, করণ-দৃশার বিয়েতে বাদ পড়েনি কোনো উদ্যাপনই। সমাজমাধ্যমের পাতায় দেখা গিয়েছে সেসব অনুষ্ঠানের ছবিও। ১৮ জুন রোববার অবশেষে চারহাত এক হলো।

rnrn

ঘোড়ায় চেপে পাগড়ি বেঁধে সাদা শেরওয়ানিতে সেজে এসেছেন করণ। অভিনেতার বরযাত্রীতে শামিল হন ধর্মেন্দ্র, সানি এবং ববি। একাধিক গানের তালে নাচও করতে দেখা যায় ত্রয়ীকে। প্রায় ৯০ ছুঁই ছুঁই ধর্মেন্দ্রের এই উৎসাহ দেখে মুগ্ধ অনুরাগীরা। 

rnrn

অন্যদিকে লাল রঙের লেহেঙ্গায় সেজেছেন দৃশা। হাসিমুখে ছাঁদনাতলায় তিনি উপস্থিত হন। দীর্ঘ দিনের প্রেমিকের গলায় মালা দেওয়ার পর নববধূর চোখেমুখে উজ্জ্বল হাসি দেখা গেল।

অনলাইন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *