Home / Entertainment / ঈদের নাটকে একসঙ্গে মনোজ কেয়া ও জোভান

ঈদের নাটকে একসঙ্গে মনোজ কেয়া ও জোভান

প্রথমবার নাটকে একসঙ্গে অভিনয় করছেন এ সময়ের তিন দর্শকপ্রিয় অভিনয়শিল্পী মনোজ প্রামানিক, কেয়া পায়েল ও জোভান। নাটকের নাম ‘নিজের খেয়াল রেখো’। 

rnrn

এটি পরিচালনা করছেন জাকারিয়া শৌখিন। আগামী কুরবানি ঈদের জন্য নাটকটি নির্মিত হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা। এটি একটি ত্রিভুজ প্রেমের গল্পের নাটক। 

rnrn

এতে অভিনয় করা প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, ‘শৌখিন ভাই একজন রুচিশীল নির্মাতা। যে কারণে তার নির্দেশনায় কাজ করতে সবসময়ই ভীষণ ভালোলাগে। আর মনোজ দা, জোভান ভাই দুজনই অভিনয়ে দুর্দান্ত। এ জন্য তাদের সঙ্গে কাজ করাটাও দারুণ উপভোগ্য। আমি খুব আশাবাদী নাটকটি নিয়ে।’ 

rnrn

মনোজ বলেন, ‘এ নাটকের গল্প দারুন। আশা করি দর্শকের ভালো লাগবে।’ জোভান বলেন, কেয়ার সঙ্গে অনেকগুলো কাজ করা হয়েছে। ভালো অভিনয় করে সে। আর এ নাটকে আমরা দারুণ কাজ করেছি। আমার বিশ্বাস দর্শকরা পছন্দ করবেন।’ 

rnrn

আগামী ঈদে নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে। এদিকে জোভান ও কেয়া পায়েল একই পরিচালকের ‘গুড বয়’ নামে অন্য একটি নাটকের শুটিং করেছেন।

rnrn

rn 

আনন্দনগর প্রতিবেদক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *