Home / Entertainment / সব তারকা ছবি তুললেও রাজি হলেন না শাহরুখ খান!

সব তারকা ছবি তুললেও রাজি হলেন না শাহরুখ খান!

ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত অম্বানি ও ‘অ্যাঙ্কর হেলথ কেয়ার’-এর প্রধান নির্বাহী বিনোদ মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের বাগদান অনুষ্ঠানে বলিউড তারকাদের মিলন মেলা বসেছিল।  

rnrn

গতকাল রাতে আম্বানি-পুত্রের আংটিবদল অনুষ্ঠানে এসেছিলেন বলিউড কিং শাহরুখ খান।  সঙ্গে এসেছিল স্ত্রী গৌরী খান ও পুত্র আরিয়ান খান।

rnrn

অনুষ্ঠানে এসেছিলেন বলিউড তারকা সালমান খান, অক্ষয় কুমার, অর্জুন কাপুর, পরিচালক করণ জোহর।   

rnrn

বলিউড তারকা ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার মেয়ে আরাধ্যকে দেখা গেছে মুকেশ আম্বানির পারিবারিক এ অনুষ্ঠানে। এসেছিলেন তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।

rnrn

আরও ছিলেন ক্যাটরিনা কাইফ, শ্রীদেবীর দুই কন্যা জাহ্নবী কাপুর ও খুশি কাপুর, অনন্যা পাণ্ডে সারা আলী খান, সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল।

rnrn

ভারতীয় গণমাধ্যমের খবর, বাগদান অনুষ্ঠানে সব তারকাই ছবির জন্য পোজ দেন। ব্যতিক্রম ছিলেন শুধু বলিউড কিং শাহরুখ খান।  আলোকচিত্রীরা  ছবি তোলার জন্য অনেক অনুরোধ করলেও সাড়া দেননি তিনি। তবে কেন তিনি রাজি হননি তা জানা যায়নি। 

rnrn

তবে শাহরুখ ছবি তুলতে রাজি না হলেও আপত্তি করেননি গৌরী খান ও তার ছেলে আরিয়ান খান। ছবির জন্য পোজ দেন মা-ছেলে।

rnrn

উল্লেখ্য, ‘পাঠান’ সিনেমাকে কেন্দ্র করে শাহরুখ খান এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

অনলাইন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *