Home / Entertainment / বাবার বিয়ে দিচ্ছেন, হবু মায়ের সঙ্গে বোনের কথা ভেবে উত্তেজিত সুম্বুল

বাবার বিয়ে দিচ্ছেন, হবু মায়ের সঙ্গে বোনের কথা ভেবে উত্তেজিত সুম্বুল

মাত্র বছর বয়সেই মাকে হারান টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সুম্বুল তৌকির। এর পর বাবা তৌকির খানের হাতেই মানুষ হন তিনি। তবে কোনো দিন মায়ের অভাব মেয়েকে টের পেতে দেননি বাবা।

rnrn

তবে এ বার বাবার ভাল থাকার কথা ভাবছেন ‘বিগ বস ১৬’-এর অভিনেত্রী সুম্বুল। বাবার দ্বিতীয় বিয়ে দিচ্ছেন তিনি। আর এ বিয়ের গোটা দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন এই অভিনেত্রী। সামনের সপ্তাহেই হবে বিয়ে। অভিনেত্রীর হবু মায়ের নাম নিলুফার। তারও এটি দ্বিতীয় বিয়ে। একটি কন্যাসন্তান রয়েছে তার।

rnrn

আর হবু মা ও বোনের আগমনের কথা ভেবেই উত্তেজিত জানালেন সুম্বুল। বাবার জন্য পাত্রী নিজেই খুঁজেছেন তিনি। অভিনেত্রীর কথায়, ‘আমরা খুব উত্তেজিত। পরিবারে নতুন সদস্যদের স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছি। শুধু বাবার নতুন স্ত্রী নয়, তার সঙ্গে একটা ছোট বোনও পেতে চলেছি আমি। খুব খুশি।’ সূত্র: আনন্দবাজার

অনলাইন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *