শুটিংয়ের সময় নথ গিলে ফেলে বিপাকে অভিনেত্রী

Written by

in

শুটিং সেটে কাজ করতে গিয়ে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয় অভিনয়শিল্পীদের। এবার তেমনই এক ভয়ংকর অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলেন ভারতীয় অভিনেত্রী ও গায়িকা শেহনাজ গিল। একটি দৌড়ানোর দৃশ্যের শুটিং চলাকালে হঠাৎ তার নাকের নথ মুখের ভেতর ঢুকে যায়। পরে অসাবধানতাবশত সেটি গিলে ফেলেন তিনি।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন ‘বিগ বস ১৩’ খ্যাত এই অভিনেত্রী। ভিডিওতে দেখা যায়, শট দেওয়ার সময় আচমকাই নথটি মুখে চলে যাওয়ায় অস্বস্তিতে পড়ে যান শেহনাজ। পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত তার সাহায্যে এগিয়ে আসেন সহ-অভিনেতা সৌরভ সচদেবা। গলায় আটকে যাওয়া কোনো বস্তু বের করার প্রচলিত কৌশল অনুসরণ করে তিনি শেহনাজের পিঠে চাপড় দিতে থাকেন।

আরও পড়ুন
আরও পড়ুন

ঘটনার পরও শুটিং বন্ধ না করে পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন শেহনাজ। তার এই মনোভাব প্রশংসা কুড়িয়েছে ভক্তদের। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। একই সঙ্গে কাজের প্রতি তার নিষ্ঠা ও দায়িত্ববোধেরও প্রশংসা করেছেন অনেকে। প্রিয় তারকার স্বাস্থ্যের ব্যাপারে আরও সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন ভক্তরা।

এদিকে পেশাগত দিক থেকে ব্যস্ত সময় কাটাচ্ছেন শেহনাজ গিল। গত ২৪ জুলাই মুক্তি পেয়েছে তার অভিনীত পঞ্জাবি সিনেমা ‘ইশকনামা’। পাশাপাশি ‘সিং ভার্সেস কৌর ২’ ও ‘সব ফার্স্ট ক্লাস’-সহ আরও কয়েকটি আলোচিত প্রজেক্ট রয়েছে তাঁর হাতে। পর্দার কাজের প্রতি তার এই ধারাবাহিক নিষ্ঠাই তাকে দর্শক ও অনুরাগীদের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *