Home / Entertainment / অভিনয়ের পাশাপাশি আবাসন ব্যবসায়ও বড় চমক মাধুরীর

অভিনয়ের পাশাপাশি আবাসন ব্যবসায়ও বড় চমক মাধুরীর

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত অভিনয়ের পাশাপাশি আবাসন ব্যবসার সঙ্গেও জড়িত। সম্প্রতি চলতি বছরের মার্চ মাসে মুম্বাইয়ের লোয়ার প্যারেলের ‘ওয়ান লোধা প্যালেস’-এ ৭৩১ বর্গফুটের একটি অফিস পাঁচ বছরের জন্য লিজ নিয়েছেন তিনি।

এর আগে গত বছর ডিসেম্বরে জুহু এলাকায় তাদের মালিকানাধীন একটি ফ্ল্যাট ৩.৯ কোটি রুপিতে বিক্রি করে দেন অভিনেত্রী। আর তাতেই বোঝা যায়, আবাসন ব্যবসায় বড় অঙ্কের মুনাফা তোলার খেলায় মেতে আছেন অভিনেত্রী।

রিয়েল এস্টেট অ্যানালিটিক্স সংস্থা ‘সিআরই ম্যাট্রিক্স’-এর তথ্যানুযায়ী, প্রায় ১৮ বছর আগে মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরিতে ৫২.৫ লাখ রুপির এক হাজার ৫৯৪.২৪ বর্গফুটের একটি অফিস কিনেছিলেন মাধুরী দীক্ষিত। সুবিশাল সেই অফিসের সঙ্গে রয়েছে তিনটি গাড়ি পার্কিংয়ের সুবিধাও। এতদিন পর সেই সম্পত্তিটি কয়েকগুণ বেশি দামে কিনে নিয়েছে ‘ফ্রেমস প্রোডাকশন কোম্পানি প্রাইভেট লিমিটেড’। আর তাতেই মোটা অঙ্কের মুনাফা অর্জন করেন অভিনেত্রী।

আরও পড়ুন
আরও পড়ুন

গণমাধ্যম সূত্রে জানা গেছে, এ সম্পত্তি হাতবদলের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ৩০ লাখ রুপির স্ট্যাম্প ডিউটি পরিশোধ করা হয়েছে। অবশ্য রিয়েল এস্টেট খাতে মাধুরী দীক্ষিত ও তার স্বামী ডক্টর শ্রীরাম নেনের বিনিয়োগের খবর নতুন নয়। এর আগেও লিজে সম্পত্তি দেওয়া কিংবা যৌথ মালিকানার সম্পত্তি বিক্রি করে মুনাফা তুলেছেন এ তারকা দম্পতি।

উল্লেখ্য, বলিউডের ‘ধক ধক গার্ল’খ্যাত অভিনেত্রী মাধুরী দীক্ষিত অভিনীত ‘মা বেহেন’ সিনেমাটি চলতি বছরের জুনে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায়। সমালোচক মহলে সিনেমাটি প্রশংসিত হলেও বক্সঅফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি।

অভিনেত্রীর পরবর্তী নতুন কাজের খবর নিয়েও রয়েছে কিছুটা ধোঁয়াশা। তবে বিনোদন জগতের এ নীরবতার মাঝেই রিয়েল এস্টেট বাজারে বড়সড় এক মাস্টারস্ট্রোক দিলেন মাধুরী দীক্ষিত।

বিনোদন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *