Home / Entertainment / গ্যালারিতে বসে ব্রাজিলের পতন দেখে খুশি আর্জেন্টিনার সমর্থক মেহজাবীন

গ্যালারিতে বসে ব্রাজিলের পতন দেখে খুশি আর্জেন্টিনার সমর্থক মেহজাবীন

চলছে ফিফা ২০২৬ বিশ্বকাপ। জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা। ১৬-এর লড়াইয়ে হেরে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নরওয়ের কাছে বিদায় নিয়েছে তারা। আর তাতে বিশ্বজুড়ে কোটি কোটি ব্রাজিল ভক্তরা ভেঙে পড়েছেন দলটির পরাজয়ে। অন্যদিকে আনন্দে ভাসছেন আর্জেন্টাইন সমর্থকরা। ব্রাজিলের পরাজয়ে তাতে বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করছেন বিশ্বজুড়ে থাকা আর্জেন্টাইন ফুটবলপ্রেমী সমর্থকরা। এমনকি বাংলাদেশের বিনোদন জগতের আর্জেন্টাইন সমর্থক তারকারাও। ব্রাজিল দলের এমন বিদায়ে যারপরনাই খুশি আর্জেন্টাইন সমর্থক মেহজাবীন চৌধুরী।

এদিন সরাসরি নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারি থেকে প্রত্যক্ষ করলেন ব্রাজিলের পতন। ব্রাজিল ও নরওয়ের ম্যাচ দেখার সৌভাগ্যবতী তিনি। যদিও আর্জেন্টিনার সমর্থক হলেও এবার বিশ্বকাপে প্রিয় দলের ম্যাচ মাঠে বসে দেখা হচ্ছে না অভিনেত্রীর। কারণ শিগগিরই দেশে ফিরতে হবে তাকে। তবে আর্জেন্টিনাকে নিয়ে আশা ছাড়ছেন না মেহজাবীন। তিনি বলেন, সম্ভবত আর্জেন্টিনার ম্যাচটি মাঠে বসে দেখা হবে না। তবে মন থেকে চাইব— তারা যেন ফাইনালে পৌঁছায়।

রোববার (৫ জুলাই) আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী খেলা শুরুর আগে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সেখানে মজা করে তিনি লিখেছিলেন— ‘ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম। আমি কিন্তু আর্জেন্টিনা।’ আর খেলা শেষে দেখা গেল, সেই খোঁচাটাই যেন বাস্তবে মিলেছে! স্টেডিয়ামে বসে ব্রাজিলের বিদায় আর নরওয়ের উচ্ছ্বাসই দেখলেন বাংলাদেশের জনপ্রিয় এ অভিনেত্রী।

আরও পড়ুন
আরও পড়ুন

বিশ্বকাপ মঞ্চে গ্যালারিতে বসে আর্জেন্টিনার ম্যাচ দেখা না হলেও এর আগে কোপা আমেরিকায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসে আর্জেন্টিনার একটি ম্যাচ উপভোগ করেছিলেন মেহজাবীন চৌধুরী। এবার সেই স্টেডিয়ামেই আর্জেন্টিনা-ভক্ত অভিনেত্রী দেখলেন ব্রাজিলের করুণ বিদায়ী ম্যাচ, আর নরওয়ের কোয়ার্টারে উঠার উল্লাস।

যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ব্রাজিল-নরওয়ের শেষ ষোলোর ম্যাচটি সরাসরি উপভোগ করলেন অভিনেত্রী। ম্যাচে ২-১ গোলে ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নরওয়ে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়ে সাক্ষী হলেন গ্যালারিতে থাকা মেহজাবীন চৌধুরীও।

খেলাশেষে অভিনেত্রী একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র থেকে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘স্টেডিয়ামে বসে ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখা ছিল আমার অনেক দিনের বাকেট লিস্টের একটি স্বপ্ন। আলহামদুলিল্লাহ, এবার সেটি পূরণ হয়েছে। মাঠের পরিবেশ, হাজার হাজার দর্শকের একসঙ্গে উচ্ছ্বাস, আর সেই আবহ— সব মিলিয়ে অভিজ্ঞতাটা ভাষায় প্রকাশ করার মতো নয়। টিভিতে যতটা অনুভব করা যায়, স্টেডিয়ামে বসে তার অনুভূতি কয়েকগুণ বেশি। এই স্মৃতিটা সারাজীবন আমার সঙ্গে থাকবে বলে জানান মেহজাবীন চৌধুরী।

তিনি বলেন, খেলা শুরুর আগে মনে হয়েছিল ম্যাচটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। কারণ ব্রাজিল শক্তিশালী দল; কিন্তু নরওয়েকেও হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ ছিল না। অভিনেত্রী বলেন, নেইমারের প্রতি আমার ভীষণ সম্মান আছে। তবে সাম্প্রতিক সময়ে আমি হলান্ডেরও ভক্ত হয়ে গেছি। আমার মনে হয়, সে অসাধারণ একজন খেলোয়াড়। আর আমি যেহেতু আর্জেন্টিনার সমর্থক, তাই হিসাবটা আমাকে নরওয়ের দিকেই টেনে নিয়েছিল।

যুগান্তর প্রতিবেদন

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *