আকাঙক্ষার সন্তান নিতে না চাওয়াই কি গৌরবের ডিভোর্সের কারণ?

Written by

in

বিনোদন জগতের টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা গৌরব খান্না গত বছর ‘বিগ বস’-এর ফাইনাল সপ্তাহে মিডিয়া ট্রলের মুখে পড়েছিলেন। এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন— শোতে স্ত্রীর সন্তান না নেওয়ার ইচ্ছার কথা বারবার বলে তিনি দর্শকদের থেকে ‘সিম্প্যাথি কার্ড’ খেলার চেষ্টা করছেন কিনা? এমন প্রশ্নে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে স্ত্রীর পাশে দাঁড়িয়ে গৌরব উত্তর দিয়েছিলেন— তিনি নিজে বাচ্চাদের ভীষণ ভালোবাসেন এবং বাবা হতে চেয়েছিলেন ঠিকই; কিন্তু স্ত্রীর সিদ্ধান্ত ও তার ভালো থাকাকে সম্মান জানানোই একজন আদর্শ স্বামীর কাজ। আর আজ বিচ্ছেদের দ্বারপ্রান্তে দাঁড়িয়েও গৌরবের মুখে সেই একই ভালোবাসার কথা শুনে মুগ্ধ সামাজিক মাধ্যমের নেটিজেনরা।

সম্প্রতি আকাঙ্ক্ষা চামোলার ডিভোর্সের ঘোষণার পর অবশেষে মুম্বাইয়ের এক শুটিং সেটে মুখ খুললেন অভিনেতা গৌরব খান্না। জানালেন ‘ও আমার স্ত্রী— আজও ভালোবাসা অটুট’।

গত সপ্তাহে ওটিটি রিয়্যালিটি শো ‘লক আপ সিজন ২’-এর মঞ্চে অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলা যখন স্বামী তথা অভিনেতা গৌরব খান্নার সঙ্গে তার বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন, তখন তা বিনোদন জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। বিশেষ করে সন্তান নেওয়া ও মাতৃত্বের টান না থাকার মতো অত্যন্ত ব্যক্তিগত বিষয় নিয়ে তাদের এই বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকে সবাই গৌরবের প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিলেন।

অবশেষে সেই হাইপ্রোফাইল ডিভোর্স নিয়ে নিজের নীরবতা ভাঙলেন গৌরব খান্না। মুম্বাইয়ে ‘লাফটার শেফস’-এর শুটিং সেটে পাপারাজ্জিদের মুখোমুখি হয়ে আকাঙ্ক্ষার চামোলার প্রতি নিজের ভালোবাসা ও সমর্থনের কথা উজাড় করে দিলেন অভিনেতা। শুটিং সেটে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিলেও আকাঙ্ক্ষার প্রসঙ্গে কথা বলতে গিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। 

ডিভোর্সের জল্পনা ও তার বর্তমান মানসিক পরিস্থিতি নিয়ে গৌরব স্পষ্ট জানিয়ে দেন— আগে পরিস্থিতি যা ছিল, এখনো ঠিক তেমনই আছে। ভালোবাসা আজও তার প্রতি ঠিক ততটাই আছে, সাপোর্টও ঠিক ততটাই আছে। তিনি বলেন,  আমি তো আজীবন আকাঙ্ক্ষাকে সাপোর্ট করে যাব। ও আমার স্ত্রী, ইয়ার! যখন ভালোই বেসেছি, তখন আর কখনো পিছপা হব না।

আরও পড়ুন
আরও পড়ুন

‘লক আপ ২’-এর একটি পর্বে সহপ্রতিযোগীদের সামনে আকাঙ্ক্ষা চামোলা খোলসা করেছিলেন যে, তিনি নিজের জীবনে সম্পূর্ণ ‘চাইল্ড-ফ্রি’ থাকতে চান। এমনকি কোনো সন্তান দত্তক নিতেও তার আপত্তি রয়েছে।

অভিনেত্রী আরও বলেছিলেন— গৌরব মনেপ্রাণে বাবা হতে চায়; কিন্তু আমি ওকে সেটা দিতে পারছি না। আমার মধ্যে মাতৃত্বের সেই টানটাই নেই। ৯৯ শতাংশ মানুষ তো পরিবার এগিয়ে নিয়ে যাওয়া আর বাচ্চার জন্যই বিয়ে করে থাকে। গৌরব তার জায়গায় একদম ঠিক। কিন্তু বিগ বসে যাওয়ার পর আমি বুঝতে পারি ও কতটা তীব্রভাবে সন্তান চাইছে। অথচ আমি তার এই স্বপ্ন পূরণ করতে পারছি না। তাই আমি ওকে আর এ দোটানার মধ্যে ঝুলিয়ে রাখতে চাইনি।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৪ নভেম্বর কানপুরে ধুমধাম করে বিয়ে করেছিলেন আকাঙ্ক্ষা চামোলা ও গৌরব খান্না। তবে দীর্ঘ ১০ বছরের সম্পর্কের পর এই জীবনযাত্রার মৌলিক পার্থক্যের কারণেই আলগা হয়ে গেল তাদের বৈবাহিক বাঁধন।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *