Home / Entertainment / ‘সুড়ঙ্গ’ মুক্তির আগে আর কোনো কাজ করব না: তমা মির্জা

‘সুড়ঙ্গ’ মুক্তির আগে আর কোনো কাজ করব না: তমা মির্জা

শুটিং, এডিটিং, ডাবিং শেষ হয়েছে দিন কয়েক হলো। ভারতে চলছে কালার গ্রেডিংয়ের কাজ। এটাও শেষ হবে ২০ জুনের মধ্যে। তবে তার আগে আগামী সপ্তাহেই সেন্সরের জন্য জমা দেওয়া হবে কুরবানির ঈদের বহুল আলোচিত সিনেমা ‘সুড়ঙ্গ’-এমনটাই জানিয়েছেন এর নির্মাতা রায়হান রাফি। 

rnrn

তিনি বলেন, ‘ইচ্ছা আছে দিন কয়েকের মধ্যে সেন্সরে জমা দেওয়ার। আমরা পুরোপুরি প্রস্তুত ঈদের জন্য।’ 

rnrn

সিনেমাটি নিয়ে কতটা আশাবাদী, জানতে চাইলে তিনি বলেন, “একটা কথা বলতে চাই, ‘পরান’ বানিয়ে আমি যে ভালোবাসা পেয়েছি দর্শকের, তারই প্রতিদান হিসাবে ‘সুড়ঙ্গ’ নির্মাণ করেছি। এখন থেকেই প্রচুর সাড়া পাচ্ছি। ছবিটা ভারতেও মুক্তি দেওয়া যায় কিনা, সেটাও ভাবছি।’’

rnrn

এদিকে সম্প্রতি সিনেমাটির টিজার প্রকাশ করা হয়েছে। যেখানে সিনেমার নায়ক আফরান নিশোকে দেখা গেছে কখনো ইলেকট্রিশিয়ান, কখনো জেলখানার কয়েদি, কখনো আবার প্রেমিকরূপে দেখা দিয়েছেন। তবে বিপত্তি বাধে অন্য জায়গায়। টিজারে যে মিউজিক ট্র্যাক ব্যবহার করা হয়েছে সেটাকে নকল বলে অভিযোগ করেছেন কেউ কেউ। বিষয়টি নিয়ে কথা বলেছেন নির্মাতা। 

rnrn

তিনি জানিয়েছেন, এ ট্র্যাকটি তার সিনেমার প্রোডাকশন হাউজ আলফা আই আন্তর্জাতিক একটি মিউজিক প্রতিষ্ঠান থেকে বাণিজ্যিক ব্যবহারের জন্য কিনে নিয়েছে। 

rnrn

এদিকে সিনেমাটি মুক্তির আগে অন্য কোনো কাজের সঙ্গে নিজেকে জড়াবেন না বলে জানিয়েছেন এর নায়িকা চিত্রনায়িকা তর্মা মির্জা। 

rnrn

তিনি বলেন, ‘ঈদের জন্যই আমরা পুরোপুরি প্রস্তুতি নিচ্ছি। এখন যদি অন্য কাজ শুরু করি তাহলে সুড়ঙ্গের প্রচারণা বিঘ্নিত হবে। তাই ঈদের আগে আপাতত সিনেমাটির প্রচারণা ছাড়া অন্য কোনো কাজ করব না।’

বিনোদন প্রতিবেদন

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *