Home / Entertainment / মা হওয়ার গুঞ্জনে যে কথা বললেন সোহিনী সরকার

মা হওয়ার গুঞ্জনে যে কথা বললেন সোহিনী সরকার

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার ও সংগীতশিল্পী শোভন গাঙ্গুলি ২০২৪ সালের জুলাই মাসে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সাতপাকে বাঁধা পড়েন। আর কিছু দিনের মধ্যেই তাদের দাম্পত্য জীবনের দুই বছর পূর্ণ হতে চলেছে। এরই মাঝেই বেশ কিছু দিন ধরে বিনোদন দুনিয়ার লাইমলাইট থেকে একটু দূরত্ব বজায় রাখছেন সোহিনী সরকার।

এমনকি নিজের অভিনীত নতুন সিনেমা ‘ফেরা’-র প্রিমিয়ারেও দেখা মেলেনি এ অভিনেত্রীর। এই আকস্মিক অনুপস্থিতি এবং নীরবতাই মূলত তার মা হওয়ার জল্পনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

এমন আবহেই আবার নেটিজেনদের একাংশ উসকে দিয়েছেন আরজিকর কাণ্ডের আবহে সোহিনী সরকারের ‘এই দেশে মা হতে চাই না’ মন্তব্যকে! তবে নিন্দুকরা যে যাই বলুক, আপাতত শোভন-সোহিনীর ঘোষণার অপেক্ষায় ইন্ডাস্ট্রির বন্ধুমহল।

টালিউড সূত্রে জানা গেছে, মা-বাবা হিসেবে এবার জীবনের নতুন অধ্যায়ের শুভসূচনা করতে চলেছেন এ তারকা দম্পতি। সুখবর প্রকাশ্যে আসার পর থেকে যদিও দুজনের কেউ-ই কোনো রকম প্রতিক্রিয়া দেননি। 

আরও পড়ুন
আরও পড়ুন

তবে এবার টালিপাড়ার এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মা হওয়ার জল্পনা নিয়ে প্রথমবার মুখ খুললেন সোহিনী সরকার। তিনি বলেন, এটা একটা অ্যাওয়ার্ড ফাংশন। আমার মনে হয় সেখানে আমরা শুধু অ্যাওয়ার্ড আর শিল্পীর কাজ নিয়েই কথা বলি। আমাদেরও নিশ্চয়ই সময় আসবে, যখন আমরা সবকিছু জানাব। ওটা আমাদের অধিকার। প্রত্যেকটা মানুষের অধিকার, এই আনন্দের মুহূর্তগুলো শেয়ার করে নেওয়া। সেই সময় নিশ্চয়ই আমি শেয়ার করে নেব।

ব্যক্তিগত জীবনের এমন একটি অত্যন্ত সংবেদনশীল এবং আনন্দের খবর কখন ও কীভাবে ভক্তদের সামনে আনা হবে, সেই সিদ্ধান্ত একান্তই তার বলে জানিয়েছেন সোহিনী। তিনি বলেন, এখনই এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দিতে রাজি নন তিনি।

এদিকে নতুন সদস্য আসার জন্য নাকি খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না বলে মনে করছেন তার ভক্ত-অনুরাগীরা। চলতি বছরের অক্টোবর মাসেই মা-বাবা হিসেবে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তারা। তবে এখনই এ বিষয়টিকে লাইমলাইটে আনতে চাইছেন না এ তারকা দম্পতি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *