Home / Entertainment / ও মোটেই বুড়ো নয়, বিরল প্রজাতির মানুষ: আরবাজপত্নী

ও মোটেই বুড়ো নয়, বিরল প্রজাতির মানুষ: আরবাজপত্নী

বলিউড অভিনেতা আরবাজ খানের প্রথম দেখা, প্রেম থেকে পরিণয়। এ নিয়ে বরাবরই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চর্চা চলছে, যেন এর শেষ নেই। অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে ১৯ বছরের সংসার ভাঙার পর আবার প্রেম এসেছে আরবাজ খানের জীবনে। শুধু তাই নয়, ২৫ বছরের ছোট সুরা খানকে বিয়েও করেছেন অভিনেতা। তিন মাসের প্রেমেই পূর্ণতা পায় বিয়েতে। কন্যাসন্তান আসে তাদের সংসারে। তবে দম্পতির মধ্যে বয়সের এই পার্থক্য নিয়ে প্রশ্ন উঠতেই নিন্দুকদের কড়া জবাব দিলেন আরবাজপত্নী সুরা খান।

২০২৩ সালের ডিসেম্বরে পরিবারের কাছের মানুষকে নিয়ে দ্বিতীয় বিয়ে সেরেছেন আরবাজ খান ও সুরা। অভিনেত্রী রাভিনা ট্যান্ডনসহ বলিউডের অনেক নায়িকার রূপটানশিল্পী সুরা খান। এমনকি রাভিনার মাধ্যমেই সুরার সঙ্গে আলাপ আরবাজ খানের। সেখান থেকেই প্রেম। মাঝে মধ্যেই রেস্তোরাঁয় খেতে যেতেন আরবাজ ও সুরা। প্রথম পক্ষের সন্তান আরহানের সঙ্গেও খুব ভালো সম্পর্ক আরবাজ ও সুরার। আরহানকেও মাঝেমধ্যেই দেখা যায় তাদের সঙ্গে সময় কাটাতে। 

আরও পড়ুন
আরও পড়ুন

তবে আরবাজ খান সুরাকে বিয়ের পর থেকেই নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। দাম্পত্য জীবনের বিভিন্ন বিষয় নিয়ে হয় জোর চর্চা। তবে এই বয়সের ব্যবধানকে খুব পজিটিভভাবেই দেখেন এ তারকা দম্পতি। 

সামাজিক মাধ্যম ‘আস্ক মি এনিথিং সেশন’-এ ভক্ত-অনুরাগীদের আরবাজের বয়স সংক্রান্ত প্রশ্নের উত্তরে সুরা বলেন, শুনুন, ও কিন্তু মোটেই বুড়ো নয়। ও একেবারেই বিরল প্রজাতির একজন মানুষ, যা এই যুগে পাওয়া দুষ্কর।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *