ইউরোপ ট্যুরে নগরবাউল জেমস

Written by

in

দেশের কনসার্ট হোক কিংবা বিদেশে— শ্রোতা-ভক্তদের আনন্দ-উন্মাদনায় মাতিয়ে রাখতে নগরবাউল জেমসের  জুড়ি মেলা ভার। এবার নগরবাউল দুই মাসের জন্য উড়াল দিচ্ছেন ইউরোপে। সেখানকার কয়েকটি দেশে প্রবাসী বাঙালিদের গান শোনাবেন তিনি।

জানা গেছে, নগরবাউল জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেছেন, প্রায় দুই মাসের ট্যুর। এর আগে আমেরিকায় সফলভাবে ট্যুর দিয়েছিলাম আমরা। আশা করছি, ইউরোপের ট্যুরটা বেশ জাঁকজমকপূর্ণ হবে। এর মধ্যেই শুরু হয়েছে টিকিট বিক্রি। প্রবাসী বাঙালিরা অপেক্ষায় আছেন দারুণ কিছু কনসার্ট উপভোগ করার জন্য।

এবারের যাত্রার শুরুটা হবে লন্ডন শহরে কনসার্টের মধ্য দিয়ে। ২৫ জুলাই যুক্তরাজ্যের এ শহরে গাইবেন জেমস। এরপর কনসার্ট করবেন ২৬ জুলাই পর্তুগাল, ৯ আগস্ট সাইপ্রাস, ১৬ আগস্ট ইতালির রোম, ২২ আগস্ট ভেনিস এবং ৫ সেপ্টেম্বর সুইডেনে। 

আরও পড়ুন
আরও পড়ুন

খবরটা অবশ্য অনেক আগের। তবে দিন-তারিখ আর দেশের কথা আড়াল রেখেছিলেন নগরবাউল। এবার সেটা প্রকাশ্যে আনলেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে উন্মুক্ত করলেন ইউরোপ ট্যুরের শিডিউল। তাতে দেখা গেল, ইউরোপের ছয় শহরে গান গাইবেন এ কিংবদন্তি সংগীত তারকা।

এর আগে আমেরিকায় কনসার্ট করতে গিয়ে অভূতপূর্ব সাড়া পেয়েছিলেন জেমস। ২০২৩ সালে ১০টি কনসার্ট করতে গিয়েছিলেন সেখানে। কিন্তু দর্শক-শ্রোতার বিপুল আগ্রহের সুবাদে ফিরেছিলেন ২৫টি কনসার্ট করে। ফলে ইউরোপেও এমনটা ঘটতে পারে বলে অনুমান করছেন তার ভক্তরা।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *