ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করে যে বার্তা দিলেন অপু

Written by

in

বেশ কিছুদিন যাবত অভিনয়ে অনিয়মিত ঢালিউড কুইন অপু বিশ্বাস। অভিনয়ে ব্যস্ততা আগের মতো না থাকলেও প্রচারণামূলক কাজে ঠিকই সরব তিনি। এছাড়া ব্যক্তিগত জীবনের নানা ইস্যু নিয়েও থাকেন আলোচনায়। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করে ফের আলোচনায় তিনি। শনিবার (৬ জুন) সন্ধ্যায় ফেসবুকে গাঢ় বেগুনি রঙের শাড়ি পরিহিত কিছু ছবি পোস্ট করেছেন অপু বিশ্বাস। 

ছবিগুলো দেখে মনে হচ্ছে যেন বিয়ের সাজে সেজেছেন তিনি। অভিনেত্রীর শাড়িতে সূক্ষ্ম জরি ও নকশার কাজ দেখা গেছে। সঙ্গে গলা-কান আর হাতে গয়না। ছবির ক্যাপশনে জানিয়েছেন, পরনের শাড়িটি ‘সুন্দর’ নামের একটি প্রতিষ্ঠান থেকে নিয়েছেন তিনি। 

ক্যাপশনে অভিনেত্রী আরও লিখেছেন, ‘সৌন্দর্যই মূলত ব্যক্তিত্বের পরিচয় দেয়। এমন এক আভিজাত্য ধারণ করেছি, যেটা কোনো শব্দ না বলেও অনেক কিছু বলে দেয়।’ 

আরও পড়ুন
আরও পড়ুন

ওই পোস্টের মন্তব্যের ঘরে অভিনেত্রীর ভক্ত-অনুরাগীদের অনেকেই তার সাজের প্রশংসা করছেন। কেউ কেউ সাম্প্রতিক শাকিব-বুবলীর সন্তান হওয়ার প্রসঙ্গ টেনে তাকে খোঁচাও দিচ্ছেন। অনেকেই আবার এই ঘটনাকে ইঙ্গিত করে অপুকে সান্ত্বনা দেওয়ার সুরে মন্তব্য করছেন, তাকে শুভকামনা জানাচ্ছেন। 

উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে দুই বার বিবাহবন্ধনে জড়িয়েছেন অভিনেতা শাকিব খান। প্রথমবার ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস এবং পরবর্তীতে শবনম বুবলীকে বিয়ে করেন তিনি। এই দুই নায়িকার ঘরে আছে শাকিবের তিন সন্তান আব্রাহাম খান জয়, শেহজাদ খান বীর এবং শার্লিন খান। এর মধ্যে আব্রাহাম খান জয় শাকিব-অপু দম্পতির সন্তান। 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *