সুস্মিতার এক সিদ্ধান্তে পালিয়ে যান ব্যক্তিগত ম্যানেজার

Written by

in

অবিবাহিত অবস্থায় কন্যাসন্তান দত্তক নেওয়ার সিদ্ধান্তের কারণে জীবনের এক কঠিন সময়ের মুখোমুখি হতে হয়েছিল বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনকে। মাত্র ২৪ বছর বয়সে মা হওয়ার পর তার ব্যক্তিগত ম্যানেজার পর্যন্ত তাকে ছেড়ে চলে গিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা জানান, বড় মেয়ে রেনেকে দত্তক নেওয়ার পর তার ম্যানেজার মনে করেছিলেন, তিনি আর ক্যারিয়ার নিয়ে সিরিয়াস নন।

অভিনেত্রীর ভাষ্য, ‘তিনি আমাকে বলেছিলেন, তুমি তোমার ক্যারিয়ার নিয়ে একেবারেই সিরিয়াস নও। ২৪ বছর বয়সে মা হয়ে যাওয়া একজন মানুষের সঙ্গে আমি কাজ করতে পারব না। তুমি আর কোনোদিন কাজ পাবে না।’

তবে সেই মন্তব্যে ভেঙে না পড়ে উল্টো নিজের সিদ্ধান্তে আরও দৃঢ় হন সুস্মিতা। তিনি বলেন, ম্যানেজার চলে যাওয়ার পর তার মনে হয়েছিল, যা হয়েছে তা ভালোই হয়েছে।

সুস্মিতার দাবি, মা হওয়ার পরই তিনি তার ক্যারিয়ারের সবচেয়ে সফল সিনেমাগুলো উপহার দিয়েছেন দর্শকদের।

আরও পড়ুন
আরও পড়ুন

অভিনেত্রী বলেন, ‘সত্যি বলতে, মা হওয়ার পরই আমি আমার জীবনের সবচেয়ে বড় হিট ছবিগুলো করেছি।’

সমাজের কটাক্ষ, অপমান এবং নানা ধরনের নেতিবাচক মন্তব্যের মুখোমুখি হলেও নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি তিনি। তার মতে, জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মা হওয়ার ইচ্ছাকে গুরুত্ব দেওয়া।

সুস্মিতা বলেন, ‘আমার কোনো গডফাদার ছিল না। এই ইন্ডাস্ট্রিতে কেউ আমাকে কোনো সুযোগ করে দেয়নি। নিজের চেষ্টাতেই সব অর্জন করেছি।’

তিনি আরও জানান, যারা তার সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন, তাদের স্পষ্টভাবে বলেছিলেন যে সমাজের অনেক নিয়মই মানুষের তৈরি, তাই অন্যের মতামতের চেয়ে নিজের বিশ্বাসকে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি।

বড় মেয়ে রেনেকে দত্তক নেওয়ার পর ২০১০ সালে দ্বিতীয় কন্যাসন্তান আলিশাকেও দত্তক নেন সুস্মিতা সেন। অভিনেত্রীর মতে, তার সবচেয়ে বড় অর্জন হলো দুই মেয়েকে একটি সুন্দর শৈশব উপহার দিতে পারা।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *