Home / Entertainment / দুই মেয়ের পর ছেলের বাবা হলেন নিরব

দুই মেয়ের পর ছেলের বাবা হলেন নিরব

দুই মেয়ের পর এবার পুত্রসন্তানের বাবা হয়েছেন অভিনেতা নিরব হোসাইন। গত সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ৩টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার স্ত্রী তাসফিয়া তাহের ঋদ্ধি একটি পুত্রসন্তানের জন্ম দেন। 

আরও পড়ুন
আরও পড়ুন

সংবাদমাধ্যমকে নিরব হোসাইন জানিয়েছেন, মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। তিনি বলেন, ‘ছেলের আগমনে আমাদের পরিবারে সবাই ভীষণ খুশি। বিশেষ করে আমার দুই মেয়ে তো আনন্দে লাফাচ্ছে ‘

আরও পড়ুন
আরও পড়ুন

অভিনেতা আরও বলেন, ‘যখন ডাক্তার এসে জানিয়েছে যে, ছেলে হয়েছে তখন যুওয়াইনাহ-যুওয়াইবাহ দুজনেই আমার সঙ্গে ছিল। ওরা তো আনন্দে নাচানাচি শুরু করে দিয়েছে। আমার স্ত্রী, এমনকী শ্বশুর- শাশুড়িও অনেক খুশি।’

২০১৪ সালে তাসফিয়া তাহের ঋদ্ধির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নিরব।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *