Home / Entertainment / সেই প্রিয়া কি হারিয়ে গেলেন?

সেই প্রিয়া কি হারিয়ে গেলেন?

আশির দশকের সাড়া জাগানো বলিউড অভিনেত্রী প্রিয়া গিল এখনো আলোচনায় রয়েছেন। একসময় বলি বাদশাহ শাহরুখ খান থেকে শুরু করে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার নাগার্জুন আক্কিনেনি কিংবা অজিত কুমারের বিপরীতে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন।  বিশেষ করে ‘জোশ’ সিনেমায় শাহরুখ খানকে চড় মারার একটি দৃশ্যে অভিনয় করে সেই সময় ব্যাপক আলোচিত হন তিনি।

এ সিনেমারই একটি দৃশ্যে শাহরুখ খানকে চড় মারতে গিয়ে বেশ অস্বস্তিতে পড়েছিলেন প্রিয়া গিল। কোনোভাবেই চড়টা মেরে উঠতে পারছিলেন না তিনি। কিন্তু শেষ পর্যন্ত পরিচালক নিজে শাহরুখের গালে চড় বসিয়ে দৃশ্যটি বুঝিয়ে দেন। তবে ওই মুহূর্তটির উত্তেজনায় পরিচালক ক্যামেরা বন্ধ করার নির্দেশ বা ‘কাট’ বলতেও ভুলে গিয়েছিলেন। তবে দৃশ্যটি নিখুঁতভাবে শেষ হলেও এরপর আর বলিউডে তার ক্যারিয়ার দীর্ঘ হয়নি প্রিয়া গিলের। ২০০৬ সালের পর থেকে তিনি নিজেকে পুরোপুরি অভিনয় জগত থেকে গুটিয়ে নেন।

তবে ক্যারিয়ারে সাফল্য পেলেও একপর্যায়ে রুপালি পর্দা থেকে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান অভিনেত্রী। দীর্ঘদিন অভিনয়ের বাইরে থাকা প্রিয়া গিলের বর্তমান জীবনযাত্রা নিয়েও রয়েছে নানা গুঞ্জন। সামাজিক মাধ্যমে কোনো অফিসিয়াল অ্যাকাউন্ট না থাকায় তার ব্যক্তিগত জীবন সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। 

আরও পড়ুন
আরও পড়ুন

সম্প্রতি চলচ্চিত্রসংশ্লিষ্টদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, অভিনেত্রী প্রিয়া গিল বিয়ে করে বর্তমানে ডেনমার্কে স্থায়ীভাবে বসবাস করছেন। যদিও এর কোনো নির্ভরযোগ্য সত্যতার প্রমাণ পাওয়া যায়নি। তবে ২০১৬ সালে প্যারিসে এক ভক্তের ক্যামেরায় বন্দি হয়েছিলেন তিনি, যা এখন পর্যন্ত নেটদুনিয়ায় তার সবশেষ ছবি। 

তবে চলচ্চিত্রাঙ্গন থেকে প্রিয়া গিলের এভাবে হারিয়ে যাওয়ার পেছনে তার ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েনকেই দায়ী করা হয়। ১৯৯৫ সালে একটি সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর বলি শাহেনশাহ অমিতাভ বচ্চনের প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন পাঞ্জাবের এ মেয়ে। এরপর ১৯৯৯ সালে ‘সির্ফ তুম’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। পরে ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত মনসুর খানের ‘জোশ’ সিনেমায় রানি মুখার্জির স্থলাভিষিক্ত হয়ে শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের সুযোগ পান প্রিয়া গিল।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *