সিঁথিতে সিঁদুর গলায় মঙ্গলসূত্র, চুপিসারে বিয়ে করলেন কঙ্গনা!

Written by

in

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত বছরজুড়ে নানা কারণে খবরের শিরোনামে থাকেন। বলি ইন্ডাস্ট্রিতে তিনি ঠোঁটকাটা অভিনেত্রী হিসাবে বেশি পরিচিত। কখনো তার নানা মন্তব্যের কারণে, আবার কখনো ব্যক্তিগত জীবনের জন্য। এমনকি মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোর ওপরও বেশি করে জোর দিয়েছেন তিনি। হরহামেশাই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে আলোচনা-সমালোচনায় থাকেন অভিনেত্রী। 

এবার বিয়ে নিয়ে আলোচনার গুঞ্জন ওঠে। তবে হঠাৎই কঙ্গনার একটি ছবি সামাজিক মাধ্যমের নেটদুনিয়ায় ভাইরাল হয়ে পড়ে। সেখানে বিবাহিত নারীর লুকে ধরা পড়েছেন কঙ্গনা রানাউত।  

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা গেছে, কঙ্গনা রানাউতের পরনে সালোয়ার, গলায় মঙ্গলসূত্র, সিঁথিতে সিঁদুর, চোখে সানগ্লাস। অভিনেত্রীর এ লুকে রীতিমতো মুগ্ধ তার ভক্ত-অনুরাগীরা। তবে সবার মনেই একটাই প্রশ্ন— তবে কি চুপিসারে বিয়ে সারলেন কঙ্গনা রানাউত?

আরও পড়ুন
আরও পড়ুন
 

একটা সময়ে অভিনয়ের কারণে নানা ধরনের পোশাক পরতে হলেও বেশ কিছু দিন ধরেই একেবারে সাবেকী সাজেই দেখা যায় কঙ্গনা রানাউতকে। তবে কেন হঠাৎ এমন সাজে দেখা গেল অভিনেত্রীকে? তবে কি কোনো সিনেমার শুটিং, নাকি অন্যকিছু? সত্যিই কি বিয়ে করলেন কঙ্গনা?

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে চলছে নেটিজেনদের মাঝে নানা জল্পনা-কল্পনা। কেউ কেউ বলেছেন— এটা ‘কুইন ২’-এর লুক ফাঁস। আবার কেউ বলছেন— অবশেষে তবে বিয়ে করলেন। ৪১ বছর বয়সে বিয়ে করাটাই স্বাভাবিক।

যদিও বিয়ের চর্চায় মুখ খোলেননি কঙ্গনা রানাউত। তার এমন লুকের ছবি যে তোলা হয়েছে, সেটি বুঝতে পেরে একেবারে গম্ভীর মুখেই দেখা যায় তাকে। বিষয়টিকে একেবারেই গুরুত্ব দিতে চাননি অভিনেত্রী। তবে শোনা গেছে, মুম্বাইয়ে এ মুহূর্তে ‘কুইন ২’ সিনেমার লুক টেস্ট চলছে। কঙ্গনাও হয়তো সেখানে অংশ নিয়েছিলেন। অনেকেই অভিনেত্রীকে শুভেচ্ছাবার্তাও পাঠিয়েছেন।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *