Home / Entertainment / ভিকির জন্মদিনে ছেলে ভিহানকে নিয়ে ক্যাটরিনার আবেগঘন বার্তা

ভিকির জন্মদিনে ছেলে ভিহানকে নিয়ে ক্যাটরিনার আবেগঘন বার্তা

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবার নিজের ব্যক্তিগত জীবনের এক বিরল ঝলক সামনে এনেছেন। স্বামী ভিকি কৌশল-এর জন্মদিন উপলক্ষে আবেগঘন এক বার্তা শেয়ার করার পাশাপাশি পরিবারের অন্তরঙ্গ কিছু মুহূর্তের ছবিও প্রকাশ করেছেন তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ক্যাটরিনা ভিকির জন্মদিন উদযাপনের নানা মুহূর্ত তুলে ধরেন। পোস্টে তাদের পারিবারিক জীবনের বিশেষ কিছু ছবি ছিল, যেখানে দেখা গেছে ছেলে ভিহানকেও। এতে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, কারণ এই তারকা দম্পতি সাধারণত নিজেদের ব্যক্তিগত জীবন খুব একটা প্রকাশ্যে আনেন না।

ক্যাটরিনা পোস্টের ক্যাপশনে আবেগময় কিছু কথা লেখেন। তিনি জানান, গত দুই বছরে তাদের জীবনে অনেক পরিবর্তন এসেছে। এই সময়টাকে তিনি কৃতজ্ঞতা, প্রার্থনা, ধৈর্য ও বিশ্বাসের মাধ্যমে দেখেছেন বলেও উল্লেখ করেন।  

আরও পড়ুন
আরও পড়ুন

তিনি আরও লেখেন, পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে এই বিশেষ দিন উদযাপন করায় মুহূর্তটি আরও অর্থবহ হয়ে উঠেছে। বিশেষ করে তাদের ‘ছোট্ট দেবদূত’ ভিহানকে পাশে পেয়ে তিনি নিজেকে পরিপূর্ণ ও কৃতজ্ঞ মনে করছেন বলে জানান।

পোস্টে প্রকাশিত ছবিগুলোতে ক্যাটরিনা ও ভিকির সুখী পারিবারিক জীবনের বিভিন্ন মুহূর্ত ধরা পড়ে। কোথাও দু’জনকে হাসিমুখে দেখা গেছে, আবার কোথাও পরিবারের সঙ্গে নিরিবিলি সময় কাটাতে দেখা যায়।

এই পোস্টের মাধ্যমে ক্যাটরিনা ভক্তদের সামনে তাদের পারিবারিক জীবনের এক আবেগঘন ও ভালোবাসায় ভরা দিক তুলে ধরেছেন। ভক্তরাও পোস্টটিতে ভালোবাসা ও শুভকামনায় ভরিয়ে দিয়েছেন।

সূত্র: সামা টিভি 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *