কারিনার সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানালেন বাবা

Written by

in

দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। লিভার জটিলতায় গুরুতর অসুস্থতার কারণে সম্প্রতি তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ের খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার (১১ মে) রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে চেন্নাই নেওয়া হয়। 

এই কনটেন্ট ক্রিয়েটরের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে জানিয়েছেন তার বাবা বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ। জানা গেছে, শুরুতে কারিনার ফুসফুসের চিকিৎসা করা হবে। এরপর করা হবে লিভার ট্রান্সপ্ল্যান্ট। 

শুক্রবার (১৫ মে) কায়সার হামিদ গণমাধ্যমকে বলেন, ‘এয়ার অ্যাম্বুলেন্সে তোলার পর থেকে গত তিন দিন তাদের চিকিৎসায় আমরা সন্তুষ্ট। আমার মেয়ের অনেক যত্ন নিচ্ছেন তারা। মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, আইসিইউতে সব সময় দুজন নার্স থাকেন, আমাদের নিয়মিত আপডেট দিচ্ছেন।’ 

আরও পড়ুন
আরও পড়ুন

জানা গেছে, কারিনার সঙ্গে তার মা ও দুই ভাইও চেন্নাইয়ে গেছেন। তবে বাবা কায়সার হামিদ দেশেই অবস্থান করছেন। 

এর আগে মঙ্গলবার (১২ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কায়সার হামিদ জানিয়েছিলেন, কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে একজন বোনকে লিভার ডোনেট করবেন। 

মেয়ের জন্য দোয়া চেয়ে বাবা কায়সার হামিদ আরও বলেন, ‘ফুসফুসের চিকিৎসা তারা শুরু করেছেন, এখন পর্যন্ত সব ঠিক আছে। এরপর লিভারের চিকিৎসা হবে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’ 

উল্লেখ্য, মূলত কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও পরে অভিনয়ে নাম লেখান কারিনা। পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি আছে তার। কারিনার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’। 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *