Home / Entertainment / একাধিক নারীসঙ্গ ও বৈচিত্র্যময় সম্পর্কে জড়িয়েছিলেন সঞ্জয় দত্ত

একাধিক নারীসঙ্গ ও বৈচিত্র্যময় সম্পর্কে জড়িয়েছিলেন সঞ্জয় দত্ত

বলিউডের ‘ব্যাড বয়’খ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত নানা চড়াই-উতরাই আর প্রেমের গোলকধাঁধা পেরিয়ে ২০০৮ সালে মান্যতা দত্তকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নেন। ২০১০ সালে তাদের ঘর আলোকিত করে আসে যমজ সন্তান। মান্যতার হাত ধরেই অভিনেতা খুঁজে পান জীবনের প্রকৃত স্থিতিশীলতা। বর্তমানে মান্যতা আর সন্তানদের নিয়েই তার রঙিন সংসারের দিনকাল কাটছে। 

যদিও সঞ্জয় দত্তের জীবনের শুরুর প্রথম অধ্যায় ছিল ১৯৮৭ সালে রিচা শর্মার সঙ্গে। তার ঘর আলো করে এসেছিল কন্যাসন্তান ত্রিশলা। কিন্তু সুখের সেই দিনগুলো বেশি দিন স্থায়ী হয়নি। ১৯৯৬ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রিচা শর্মার। স্ত্রীর মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়লেও সঞ্জয়ের জীবনে বসন্তের হাওয়া বইতে দেরি হয়নি। রিচার মৃত্যুর পরপরই এক বিদেশিনীর প্রেমে বুঁদ হয়েছিলেন এ ‘ব্যাড বয়’খ্যাত অভিনেতা।

রুপালি পর্দার মারকুটে এ অভিনেতা বাস্তব জীবনের বিতর্কিত অধ্যায় সবসময় খবরের শিরোনামে এসেছেন। তবে তার জীবনের সবচেয়ে চর্চিত বিষয় ছিল— তার অবাধ নারীসঙ্গ ও বৈচিত্র্যময় ব্যক্তিগত জীবন। তিনবার বিয়ের পিঁড়িতে বসা এ অভিনেতার জীবনে এসেছে অসংখ্য প্রেম। একাধিক নারীর সঙ্গ পেয়েছেন তিনি। এমনকি এক বিদেশিনীর সঙ্গে গোপন সম্পর্কের জেরে বারবার হোঁচট খেয়েছে তার সংসার। 

আরও পড়ুন
আরও পড়ুন

রিচা শর্মার মৃত্যুর দুই বছর পর ১৯৯৮ সালে রিয়া পিল্লাইকে বিয়ে করেন সঞ্জয় দত্ত। কিন্তু বিয়ের পরও থেমে থাকেনি তার প্রেমের গাড়ি। বলিউডের অলিগলিতে কান পাতলেই তখন শোনা যেত সুস্মিতা সেনের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা। তবে সুস্মিতা সেন ছাড়াও সঞ্জয়ের জীবনে তখন রাজত্ব করছিলেন ‘নাদিয়া’ নামে এক রহস্যময়ী নারী। তাদের সম্পর্ক এতটাই জটিল ছিল যে, নাদিয়াকে না জানিয়েই শুটিংয়ে বিদেশে পাড়ি দিয়েছিলেন অভিনেতা। 

২০০২ সালে ‘কাঁটে’ সিনেমার শুটিংয়ের জন্য এক সপ্তাহ আমেরিকায় ছিলেন তিনি। কিন্তু নাদিয়ার নজর এড়ানো ছিল দায়! অভিনেতার বিদেশে যাওয়ার খবর শুনে তিনিও পিছু পিছু পাড়ি জমান সুদূর আমেরিকায়। এমনকি সোজা শুটিং সেটে পৌঁছে গিয়ে সঞ্জয়কে রীতিমতো চমকে দিয়েছিলেন। তবে এই টানাপোড়েনের সম্পর্কটিও শেষ পর্যন্ত টেকেনি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *