Home / Entertainment / শাকিব খানকে যেভাবে দেখেন ফারিন

শাকিব খানকে যেভাবে দেখেন ফারিন

বর্তমান সময়ে ছোটপর্দার সবচেয়ে আলোচিত ফিমেল থ্রি নাটক থেকে উঠে আসা অভিনেত্রী ফারিন খান ঢালিউড অভিনেতা শাকিব খানকে নিয়ে প্রশংসায় ভাসালেন। নিজেকে শাকিবভক্ত দাবি করে মুগ্ধতার কথা প্রকাশ করেছেন তিনি। দেশের চলচ্চিত্র অঙ্গনে শাকিব খানের জনপ্রিয়তা ও উপস্থিতি সবসময়ই আলাদা মাত্রা তৈরি করেছে বলেও জানান অভিনেত্রী। সম্প্রতি একটি অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কিং খান প্রসঙ্গে এমন কথাই বলেন ফারিন খান। শাকিব ভাই নিজেই অলওয়েজ রকস্টার বলেও জানান তিনি।

‘রকস্টার’ সিনেমার পরিচালককে নিয়েও কথা বলেন ফারিন খান। অভিনেত্রী বলেন, ‘আজমান রুশোর সঙ্গে আমি অনেক টিভিসিতে কাজ করেছি। হি ইজ এ গুড ডিরেক্টর। তার নির্মাণে ‘রকস্টার’ সিনেমাটিও দারুণ হবে বলে আশা করছি।’

আরও পড়ুন
আরও পড়ুন

ফারিন খান বলেন, শাকিব খানের সিনেমার টিজার, ট্রেলার, পোস্টার—সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। আসছে ঈদে মুক্তির জন্য তৈরি হচ্ছে ‘রকস্টার’। এ  সিনেমাটিও এখন সবার আগ্রহে রয়েছে। তিনি বলেন, আমি মনে করি, ‘রকস্টার’ ২০২৬ সালের অন্যরকম একটি সিনেমা হবে। তিনি অলওয়েজ রকস্টার। এবার সেটা আরও একবার প্রমাণ হবে।

অভিনেত্রী বলেন, শাকিব খানের তারকাখ্যাতি ও দর্শকপ্রিয়তা দীর্ঘদিন ধরেই অব্যাহত রয়েছে। ঢালিউডে শাকিব খান এখনো অন্যতম বড় আকর্ষণের নাম বলেও জানান ফারিন খান।

সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের মাঝেও বেশ সাড়া পড়ে গেছে। অনেক নেটিজেন ফারিন খানের মন্তব্যে শাকিব খানের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *