Home / Entertainment / বিনোদন জগতেও অভিষেক হচ্ছে রোহিত শর্মার

বিনোদন জগতেও অভিষেক হচ্ছে রোহিত শর্মার

ক্রিকেট মাঠের পর এবার বিনোদন জগতেও ঝড় তুলতে প্রস্তুত ভারতীয় ক্রিকেট তারকা রোহিত শর্মা। সম্প্রতি ‘সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া’ রোহিতকে নিয়ে তাদের আসন্ন একটি প্রজেক্টের প্রথম টিজার প্রকাশ করেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। 

প্রকাশিত টিজারটিতে দেখা যায়, একদল উচ্ছ্বসিত ভক্ত রোহিত শর্মাকে ঘিরে ধরেছেন তার সেই আইকনিক সংলাপ— ‘কোই ভি গার্ডেন মে নেহি ঘুমেগা’ শোনার জন্য। মূলত একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন স্টাম্প মাইকে ধরা পড়া রোহিতের এই স্বতঃস্ফূর্ত কথাটি ইন্টারনেটে ব্যাপক ভাইরাল হয়েছিল। 

টিজারে রোহিতকে বেশ হাস্যরসাত্মক ভঙ্গিতে সেই ক্রেজ সামলাতে এবং তার শো শুরু হলে কী হতে পারে, তা নিয়ে জোকস করতে দেখা যায়। 

সনি পিকচার্সের এই ক্যাম্পেইনটি মূলত রোহিতের ক্রিকেটীয় পরিচয়ের বাইরে তার সহজাত কারিশমা এবং কমিক টাইমিং-কে ফোকাস করে সাজানো হয়েছে। 

আরও পড়ুন
আরও পড়ুন

টিজারটির সিনেমাটিক উপস্থাপনা দেখে ভক্তদের মনে প্রশ্ন জেগেছে— তবে কি রোহিত শর্মা এবার বলিউডি কায়দায় স্থায়ীভাবে বিনোদন জগতে পা রাখতে চলেছেন? প্রচারণার ধরন দেখে এটিকে গতানুগতিক টেলিভিশন শো-এর চেয়ে বড় কোনো বলিউড স্টাইল লঞ্চ হিসেবেই মনে করছেন দর্শকরা। 

সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, প্রজেক্টটি সনি লিভ এবং সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে সম্প্রচারিত হবে। যদিও শো-টির মূল বিষয়বস্তু এখনো গোপন রাখা হয়েছে, তবে ধারণা করা হচ্ছে এটি কৌতুক ও তারকাবহুল একটি অনুষ্ঠান হতে যাচ্ছে। 

ব্রডকাস্টাররা এটিকে বছরের অন্যতম বড় বিনোদনমূলক অভিষেক হিসেবে বর্ণনা করেছেন।

ভারতের অন্যতম সফল এই অধিনায়ক এখন ক্রিকেটের গণ্ডি পেরিয়ে নিজেকে একজন মূলধারার বিনোদন ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করার পথে। সনি কর্তৃপক্ষ বিস্তারিত প্রকাশ না করলেও, ক্রিকেট এবং বিনোদন— উভয় জগতের দর্শকদের মধ্যেই এই প্রজেক্টটি নিয়ে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। 

সূত্র: সামা টিভি 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *