Home / Entertainment / মুক্তির অপেক্ষায় শাকিব খানের ‘রকস্টার’, আসছে নতুন চমক

মুক্তির অপেক্ষায় শাকিব খানের ‘রকস্টার’, আসছে নতুন চমক

ঢালিউড অভিনেতা শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমার অফিসিয়াল টিজার মুক্তি পেয়েছে। এ টিজারটি কিং খান নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করে পোস্ট দিয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদে মুক্তি পাবে ‘রকস্টার’। এখন দেখার অপেক্ষা, বড়পর্দায় কতটা ঝড় তুলতে পারেন তিনি। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় টিজারটি শেয়ার করে শাকিব খান নিজের সামাজিক মাধ্যমে লেখেন, ‘একটা ঝড় অনেক দিন ধরে পথ খুঁজছিল, এবার সে আসছে পর্দা কাঁপাতে।’

সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত ‘রকস্টার’ সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। নুসরাত মাটি চিত্রনাট্যে সংলাপ লিখেছেন অয়ন আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।

সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে মুক্তি পাওয়া টিজার দেখে ধারণা করা যাচ্ছে, ‘রকস্টার’ সিনেমাটি একটি মিউজিক্যাল থ্রিলার ঘরানার। যেখানে একজন রকস্টারের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরা হয়েছে। গান, অ্যাকশন আর বিনোদনের মিশেলে ভিন্নধর্মী অভিজ্ঞতা পেতে পারেন সিনেমাপ্রেমী দর্শকরা।   

আরও পড়ুন
আরও পড়ুন

যদিও টিজারের শেষ অংশে একটি বার্তা দেওয়া হয়েছে, সেখানে দেখা গেছে— ‘এটি কেবল একটি জ্যামিং সেশন, দ্বিতীয় টিজারের জন্য অপেক্ষা করুন।’ এতেই বোঝা যাচ্ছে, সামনে আরও চমক নিয়ে হাজির হতে যাচ্ছেন শাকিব খান।

‘রকস্টার’ সিনেমার নির্মাতারা একে ‘জ্যামিং সেশন’ হিসেবে উল্লেখ করেছেন, যা প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। প্রায় ১ মিনিট ২০ সেকেন্ড দৈর্ঘ্যের এই টিজারে শাকিব খানকে একেবারে ভিন্ন ও আগ্রাসী লুকে দেখা গেছে। কনসার্টের উন্মাদনা, পারফরম্যান্স আর অ্যাকশন দৃশ্য— সব মিলিয়ে টিজারে তার শক্তিশালী উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *