Home / Entertainment / কখনো ভাবিনি যে আমার গায়ে কোনো দাগ লাগবে: ডলি জহুর

কখনো ভাবিনি যে আমার গায়ে কোনো দাগ লাগবে: ডলি জহুর

অভিনয় জীবনে সমালোচনার মুখে পড়তে হবে— এমনটি কখনো কল্পনাতেও ছিল না বলে জানিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী ডলি জহুর। তিনি বলেন, ‘আমি কখনো ভাবিনি যে কেউ আমাকে নেগেটিভ কোনো কথা বলবে। আল্লাহর কসম, কখনো ভাবিনি আমি। ’

এ কিংবদন্তি অভিনেত্রী বলেন, ‘কিন্তু এটাও যে মানুষ বলে— সেটি আমি এখন বুঝতে পারছি। যাই হোক— বুঝে কোনো লাভ নেই। ভালো নাও বাসতে পারে। আমাদের দেশে, বয়স হলে বয়স্ক আর্টিস্টদের কেউ পছন্দ করে না, সেটিও সত্যি কথা।’

নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন বলে জানিয়েছেন ডলি জহুর। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাতকারে এমন কথাই বলেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে নেটিজেনদের নেতিবাচক মন্তব্যে নিজের গভীর ক্ষত ও আক্ষেপের কথাও বলেন এ বর্ষীয়ান অভিনেত্রী।   

ডলি জহুর বলেন, ‘৫০ বছরে অনেক প্রাপ্তি ছিল, অনেক পেয়েছি, দর্শকের ভালোবাসা পেয়েছি। আমাকে দেখার যে আগ্রহগুলো দেখতাম, ভালো লাগত। তিনি বলেন, কিন্তু এখন জানি না, আমি মারা যাওয়ার পর কেউ দোয়া করবে কিনা। কেউ বলবে কিনা— আহারে বেচারি মারা গেছে! তখন তো দেখতেও পাব না, জানতেও পারব না। যাই হোক, সেটি বাদ দাও, ওসব কথা বলে লাভ নেই।’  

আরও পড়ুন
আরও পড়ুন

দীর্ঘ ক্যারিয়ার জীবনে দর্শকদের ভালোবাসা পেয়েছেন তিনি। তবে বর্তমান সময়ের সামাজিক মাধ্যমের কালচার তাকে ভাবিয়ে তুলেছে বলে জানান ডলি জহুর। আক্ষেপ করে অভিনেত্রী বলেন, ‘আজকাল আমার দর্শক আমাকে আর ভালোবাসে না। ভালোবাসে না বলেই পট করে একটা কমেন্ট করে এবং সেই কমেন্টে যে একটা মানুষের ভিত নড়ে যেতে পারে, সেটা তারা বুঝতে পারে না।’

তিনি বলেন, ‘এই দুঃখটা নিয়ে আমি মরব। ৫০ বছর হলেও কি হবে? আমার আসলে এখানে বড় কষ্ট আছে। আমি আগে কখনো এটা নিয়ে ভাবিনি বা চর্চাও করতাম না। কখনো ভাবিনি যে আমার গায়ে কোনো দাগ লাগবে।’

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *