Home / Entertainment / ‘একটা ঝড় অনেকদিন ধরে পথ খুঁজছিল’

‘একটা ঝড় অনেকদিন ধরে পথ খুঁজছিল’

ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের বহুল আলোচিত সিনেমা ‘রকস্টার’। প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ছবিটির অফিশিয়াল টিজার প্রকাশিত হয়েছে। 

মঙ্গলবার (৫ মে) শাকিব খানের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ১ মিনিট ২০ সেকেন্ডের টিজারটি প্রকাশ করা হয়। 

তার ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘একটা ঝড় অনেকদিন ধরে পথ খুঁজছিল। এবার সে আসছে পর্দা কাঁপাতে।’ 

টিজারে তাকে একেবারে ভিন্ন ও আগ্রাসী লুকে দেখা গেছে, যেখানে কনসার্টের উন্মাদনা থেকে শুরু করে অ্যাকশন দৃশ্য—সব জায়গাতেই শক্ত উপস্থিতি দেখিয়েছেন তিনি। ছবির পরিচালক আজমান রুশো। 

টিজার দেখে ধারণা করা যাচ্ছে, সিনেমাটি হবে একটি মিউজিক্যাল থ্রিলার। এতে একজন রকস্টারের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরা হবে। গান, অ্যাকশন এবং বিনোদনের মিশেলে ভিন্নধারার অভিজ্ঞতা পেতে পারেন দর্শকরা। এই সিনেমায় শাকিব খানের লুক এবং স্টাইল ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন

টিজারের শেষে একটি বিশেষ বার্তায় বলা হয়েছে, ‘এটি কেবল একটি জ্যামিং সেশন, দ্বিতীয় টিজারের জন্য অপেক্ষা করুন’। এ থেকে ধারণা করা হচ্ছে, সামনে আরও বড় চমক নিয়ে আসছেন শাকিব। 

সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত এ সিনেমাটির প্রযোজক অঞ্জন চৌধুরী পিন্টু। নুসরাত মাটির চিত্রনাট্যে এর সংলাপ লিখেছেন অয়ন আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। 

আসন্ন ঈদুল আজহায় ‘রকস্টার’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *